এক্সপ্লোর

Pakistan News: স্কুল-কারখানার থেকেও বেশি মসজিদের সংখ্যা! পাকিস্তানের 'অর্থনৈতিক রিপোর্ট' প্রকাশ্যে!

Pakistan Mosque: পিটিআই-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই  অর্থনৈতিক শুমারির উদ্দেশ্য হল অর্থনীতির কাঠামো এবং বৈশিষ্ট্যগুলির একটি সম্পূর্ণ এবং বিশদ ছবি তুলে ধরা। 

নয়া দিল্লি: সম্প্রতি ভারতের সঙ্গে বাগযুদ্ধ শুরুর চেষ্টা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারতকে বিলাসবহুল গাড়ির সঙ্গে এবং পাকিস্তানকে একটি ডাম্প ট্রাকের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। যদিও এই মন্তব্যকে কটাক্ষ করেছেন রাজনাথ সিং। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি অর্থনৈতিক রিপোর্ট। সংবাদসংস্থা পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের প্রথম অর্থনৈতিক শুমারিতে বলা হয়েছে, পাকিস্তানে ৬ লক্ষের বেশি মসজিদ এবং ৩৬ হাজার ধর্মীয় মাদ্রাসা রয়েছে, এদিকে সেখানে কারখানার সংখ্যা ২৩ হাজার। বর্তমানে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজের দ্বিতীয় পর্যালোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা চলছে পাকিস্তানের, দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এমনটাই।

পিটিআই-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই  অর্থনৈতিক শুমারির উদ্দেশ্য হল অর্থনীতির কাঠামো এবং বৈশিষ্ট্যগুলির একটি সম্পূর্ণ এবং বিশদ ছবি তুলে ধরা। 

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৩ সালের হিসেব অনুযায়ী, পাকিস্তানের মোট ৪ কোটি স্থায়ী ইউনিটের মধ্যে প্রায় ৭২ লক্ষ কর্মসংস্থানের কাঠামো ছিল। যেখানে ২৫.৪ লক্ষ লোক কাজ করছিল। প্রতিবেদন অনুসারে, মোট ২৫.৪ লক্ষ কর্মীর মধ্যে সবচেয়ে বড় কর্মী পরিষেবা খাতে নিযুক্ত, যার ৪৫ শতাংশ বা ১ কোটি ১৩ লক্ষ কর্মী। এর পরেই রয়েছে সামাজিক খাত, যেখানে ৩০ শতাংশ বা ৭৬ লক্ষ কর্মী কাজ করে, যেখানে উৎপাদন খাতে মোট কর্মীর মাত্র ২২ শতাংশ কর্মী নিযুক্ত ছিল। 

রিপোর্টে এও বলা হয়, জিও ট্যাগ করা ৭২ লক্ষ প্রতিষ্ঠানের মধ্যে ২৭ লক্ষ খুচরা দোকান, ১ লক্ষ ৮৮ হাজার পাইকারি দোকান, ২ লক্ষ ৫৬ হাজার হোটেল এবং ১ লক্ষ ১৯ হাজার হাসপাতাল। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২ লক্ষ ৪২ হাজারের-এরও বেশি স্কুল, ১১ হাজার ৫৬৮টি কলেজ, ২১৪টি বিশ্ববিদ্যালয়, ৬ লক্ষ ৪ হাজার মসজিদ এবং ৩৬ হাজার ৩৩১টি মাদ্রাসা রয়েছে। মোট ২ লক্ষ ৪২ হাজার ৬১৬টি স্কুলের মধ্যে বেশিরভাগই সরকার পরিচালিত এবং এর মধ্যে ১১ হাজার ৫৬৮ টি কলেজ রয়েছে, যার মধ্যে বেসরকারি খাতের অংশ কিছুটা বেশি। দেশে ২৯ হাজার ৮৩৬টি সরকারি অফিস, ১০ হাজার ৪৫২টি আধা-সরকারি অফিস এবং ১৯ হাজার ৬৪৫টি ব্যাংক রয়েছে। ১ লক্ষ ১৯ হাজার ৭৮৯টি হাসপাতাল রয়েছে। 

প্রতিবেদনে দেখা গেছে যে পঞ্জাব এবং সিন্ধু, বিশেষ করে করাচি অঞ্চলে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং কর্মী উভয়েরই ঘনত্ব সবচেয়ে বেশি, তারপরে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান রয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে যে পাকিস্তানের বেশিরভাগ ব্যবসা ক্ষুদ্র পরিসরে, যেখানে মাত্র জনা কয়েক লোক নিয়োগ করা হয়ে থাকে।  

 

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম

ভিডিও

Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget