এক্সপ্লোর

Pakistan News : দেশবাসীর নাভিঃশ্বাস তুলে ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাক সরকার, জ্বালানির মূল্য বেড়ে কত হল ?

Pakistan Economy : আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে প্রাপ্ত ঋণ নিয়ে চলছে এখনও।

ইসলামাবাদ : চারদিকে জর্জরিত পাকিস্তান। এমনিতেই অর্থনৈতিক অবস্থা ভাল যাচ্ছে না তাদের। এরমধ্যেই এবার জ্বালানির দাম বাড়াল পাকিস্তান সরকার। এক লপ্তে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বাড়িয়ে দিল শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানি মুদ্রায় পেট্রোলের দাম বাড়ল PKR ৫ ও হাই-স্পিড ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে PKR ৭.৩২। সোমবার থেকেই এই দাম লাগু হচ্ছে।

অর্থাৎ, এখন পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে PKR ২৫৮.১৭-তে, আগে যা ছিল PKR ২৫৩.১৭। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে PKR ২৭৫.৭০, যা আগে ছিল PKR ২৬৮.৩৮। আন্তর্জাতিক তৈল বাজারে তেলের মূল্যের ওঠা-নামার উপর নির্ভর করে পাকিস্তানের জ্বালানির দাম। প্রতি ১৫ দিন অন্তর তা খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতে এবার দাম বৃদ্ধি জ্বালানির। হাই-স্পিড ডিজেলের দাম বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ, এই জ্বালানি বৃহত্তর আকারে পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাজেই, এই জ্বালানির দাম বৃদ্ধির পরোক্ষ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপর। জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানে ছোট গাড়ি ও দুই চাকার গাড়িতে পেট্রোল ব্যবহার হয়। সেক্ষেত্রে হাই-স্পিড ডিজেলের দাম বৃদ্ধির মতো পেট্রোলের দাম বৃদ্ধি অতটা তাৎপর্যপূর্ণ না হলেও, পাকিস্তানে মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাজেটে এর প্রভাব পড়বে। যারা দৈনন্দিন বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য পেট্রোল-নির্ভর এইসব গাড়ি ব্যবহার করেন, তাঁদের ওপর আর্থিক চাপ বাড়তে চলেছে।

এদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে প্রাপ্ত ঋণ নিয়ে চলছে এখনও। ঋণের শর্তপূরণে বিক্রি করে দিতে হয়েছে বিমান সংস্থা Pakistan International Airlines-ও। যদিও এখন পরিস্থিতি বদলেছে, ঋণের প্রয়োজনও ফুরিয়েছে বলে গত মাসে দাবি করে পাকিস্তান। তাদের দাবি, ভারতের সঙ্গে সংঘাতের পর তাদের তৈরি যুদ্ধবিমান নাকি এত বিকোচ্ছে যে, আর ঋণ নেওয়ার প্রয়োজনই পড়বে না। (Pakistan Economy)পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এই দাবি করেছিলেন। Geo TV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চারদিন ব্যাপী যে 'সংক্ষিপ্ত যুদ্ধ' হয় তাঁদের, তার পর থেকেই তাঁদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা একলাফে বেড়ে গিয়েছে। তাঁদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম যে হারে বিকোচ্ছে, তাতে খুব শীঘ্রই আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না। (Khawaja Asif)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget