এক্সপ্লোর

Pakistan Lyari Demands Dhurandhar Earnings : 'ভারতের টাকায় পাকিস্তানের উন্নয়ন !' ধুরন্ধরের ১০০০ কোটি আয়ের ভাগ চাইছে লিয়ারি

Dhurandhar The Revenge : সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে লিয়ারির বাসিন্দাদের এই মন্তব্য। আসলে কী হয়েছে সেখানে ?

Dhurandhar The Revenge : ধুরন্ধর ছবির বিপুল আয়ের ভাগ চাইছে পাকিস্তানের লিয়ারি (Pakistan Liyari)। ১০০০ কোটির ৮০ শতাংশ দিতে হবে বাসিন্দাদের। অন্তত সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে লিয়ারির বাসিন্দাদের এই মন্তব্য। আসলে কী হয়েছে সেখানে ?

পাকিস্তানের বাসিন্দারা চাইছেন ভারতের কাছে অর্থ
শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। পাকিস্তানের করাচিতেই রয়েছে লিয়ারি। যেখানকার বাসিন্দারা সম্প্রতি ধুরন্ধর সিনেমার আয়ের অংশ দাবি করেছেন। কেউ কেউ ১০০০ কোটি ব্যবসা করা আদিত্য ধর পরিচালিত ছবির ৫০ শতাংশ দাবি করেছেন। একধাপ এগিয়ে কেউ এই আয়ের ৭০-৮০কোটি টাকা দিতে বলেছে পকিস্তানকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। যেখানে লিয়ারির বাসিন্দাদের এই কথা বলতে শোনা যাচ্ছে।

কেন এরকম দাবি করছে পাকিস্তানের বাসিন্দারা
সম্প্রতি এই ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পাকিস্তানের বাসিন্দাদের বলতে শোনা গেছে, যেহেতু ধুরন্ধর সিনেমাতে লিয়ারির নাম ও প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে, তাই সেই ছবির আর্থিক সাফল্যের ভাগ পওয়া উচিত তাদের। এক বাসিন্দা যেমন বলেছেন, 'ভারত যদি টাকা দেয়' তবেই লিয়ারির পরিকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব। একজন যেমন, ধুরন্ধর সিনেমার ১০০০ কোটির মধ্যে ৫০০ কোটি তাদের দিতে বলেছে। 

'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' সিনেমাটা আসলে কী ?
আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় এক ভারতীয় গোয়েন্দা আধিকারিকের বিষয়ে দেখানো হয়েছে। যিনি লিয়ারির গ্যাং নেটওয়ার্কের মধ্যে ঢুকে কাজ করেন। সেখানে একটি গোপন মিশন পরিচালনা করেন তিনি। যাকে কেন্দ্র করেই এই সিনেমার মূল গল্প। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় রয়েছেন, অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, রাকেশ বেদি ও সারা অর্জুন। এর আগে ধুরন্ধরের প্রথম পর্ব ১৩০০ কোটি টাকা আয় করেছিল। সেই সিনেমার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এই নতুন সিনেমা এনেছে টিম ধুরন্ধর।

এই বিষয়ে কী বলছে ছবির পরিচালক
সোশ্যাল মিডিয়ায় লিয়রির বাসিন্দাদের এই দাবি ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও এই নিয়ে এখনও ছবির পরিচালক আদিত্য ধর কোনও বিবৃতি দেননি। বলিউডের বড় সাফল্যের ব্রিগেডে নাম লিখিয়েছে ধুরন্ধর সিনেমা। যা ঘিরে প্রবল সমালাচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। অনেক কংগ্রেসপন্থীরা এই সিনেমাকে কেবল প্রপাগান্ডা মুভি বলে দাগিয়ে দিয়েছেন। যদিও ভারত পাকিস্তানের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমা সাধারণ মানুষের মনে বড় দাগ কেটেছে। যার ফলস্বরূপ সিনেমা থেকে বিপুল রোজগার করেছেন প্রযোজকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget