এক্সপ্লোর

India-Pakistan Conflict: ভারতের প্রত্যাঘাতে হিমশিম খেতে হচ্ছে, Operation Sindoor-এর পাল্টা Bunyan al-Marsoos অভিযান পাকিস্তানের

India-Pakistan Conflict: গতকাল রাতে ফের ভারতের ২৬টি জায়গাকে নিশানা করে পাকিস্তান।

নয়াদিল্লি: ভারতের প্রতিরোধের মুখে দুরমুশ হয়েও শোধরানোর নাম নেই। লাগাতার ভারতের আকাশে হানা দিচ্ছে তারা। ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ভারতের বিরুদ্ধে এই অভিযানের নাম Operation Bunyan-un-Marsoos রেখেছে পাকিস্তান। Radio Pakistan অন্তত তেমনই জানিয়েছে। (India-Pakistan Conflict)

গতকাল রাতে ফের ভারতের ২৬টি জায়গাকে নিশানা করে পাকিস্তান। ড্রোন ছোড়ার পাশাপাশি Fattah-1 ক্ষেপণাস্ত্র নিয়েও হামলার চেষ্টা চালায়। আর ভারতের Operation Sindoor-এর পাল্টা পাকিস্তান নিজেদের অভিযানের নাম রেখেছে Operation Bunyan-un-Marsoos, যার অর্থ 'দৃঢ় ও অটুট প্রাচীর'। (India-Pakistan Conflict)

'Bunyan Marsoos' একটি বুলি। এই শব্দবন্ধ আসলে 'কোরান' থেকে সংগৃহীত। কেউ Bunyan Ul Marsoos লেখেন, কেউ Bunyan-un-Marsoos, কেউ আবার Bunyanun Marsoos. ভারতের বিরুদ্ধে অভিযানের এমন নামকরণ করে পাকিস্তান নিজেদের দুর্ভেদ্য প্রাচীর হিসেবে তুলে ধরতে চায়, বিশেষ লক্ষ্যে তারা নেমেছে, এমনটাই বার্তা দিতে চায় বিশ্বকে।

গত ২২ জানুয়ারি কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। তদন্তে নেমে সেই জঙ্গিদের পাকিস্তান সংযোগ খুঁজে পায় ভারত। এর পর Operation Sindoor-এর সূচনা হয়। আত্মরক্ষার্থে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এর পর বার বার ভারতের আকাশে হানা দিচ্ছে পাকিস্তান। 

শনিবার সকালেও এই অন্যথা হয়নি। এদিন জম্মু ও কাশ্মীরের একাধিক শহরের ঘুমই ভাঙে তীব্র বিস্ফোরণের শব্দে। সীমান্তে গোলাগুলি বর্ষণও চালিয়ে যাচ্ছে পাকিস্তান। রাজৌরির ADDC রাজকুমার থাপা মারা গিয়েছেন আজ। তাঁর বাড়িতে পাক গোলা আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তান অনর্গল হামলা চালিয়ে যাচ্ছে। জম্মু, শ্রীনগর, উধমপুরেও তীব্র বিস্ফোরণ ঘটে। পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। মাঝ আকাশেই পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিতে পেরেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ভারতের সামরিক শক্তির সামনে পেরে উঠছে না তারা।

Operation Sindoor-এর আওতায় ভারত যে অভিযান চালায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে, তাতে বহু জঙ্গি মারা গিয়েছে বলে খবর। মারা গিয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি মুদাস্সার খাদিয়ান খাস। মার্কাজ তৈবা, মুরিদকের দায়িত্বে ছিল সে। 
পাকিস্তান সেনার তরফে মুদাস্সারকে শেষকৃত্যে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মারিয়ম নাওয়াজের তরফে ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানানো হয় তাকে। মুদাস্সার খাদিয়ানের শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন পাক-সেনার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget