এক্সপ্লোর

Pakistan News : ভারত আরও একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বুদ্ধি আঁটছেন নেতারা, এবার চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের

অনেকেই এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা করছেন। এই আবহে চাঞ্চল্যকর দাবি করে বসলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। 

ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে সংঘাতের জেরে শঙ্কা ছড়াচ্ছে গোটা বিশ্বে। একদিকে আমেরিকা এবং ইজরায়েল।  একদিকে ইরান। এই যুদ্ধ যে এখানেই থামবে না, তা-ও পরিষ্কার হয়ে গেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন।   দুর্বল হলেও, ইরানও বুঝিয়ে দিয়েছে, তারাও না লড়ে কোনওমতেই নতিস্বীকার করবে না। উল্টে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ওপর আঘাত হানতে না পেরে, খামেনেই হত্য়ার বদলা নিতে আমেরিকার বন্ধু দেশগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়তে শুরু করেছে ইরান। অনেকেই এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা করছেন। এই আবহে চাঞ্চল্যকর দাবি করে বসলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। 

ভারত নাকি আরেকটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছে। সংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। সোমবার যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জারদারি দাবি করেন, ভারতে শীর্ষস্থানীয় নেতারা আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জারদারির দাবি, তিনি শান্তির পথের পথিক ! তাই তিনি এই যুদ্ধ জিগির নাকি সমর্থন করেন না। এই অভিযোগ তুলে আসিফ আলি জারদারি সোমবার ভারতকে যুদ্ধের প্রস্তুতি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।  ভারতের উদ্দেশে বার্তা দিয়ে তিনি আরও বলেন , ইসলামাবাদ আলোচনার জন্য বসে আছে ! 

সংসদে দাঁড়িয়ে ভারতের প্রতি বার্তা দেন জারদারি। বলেন, ভারতের প্রতি তাঁর বার্তা , যুদ্ধ নয়, আলোচনার টেবিলে আসুন। এটাই  আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাই একমাত্র পথ। এখানেই থামেননি জারদারি। ভারতের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেছেন সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়েও। ভারতের এই কূটনৈতিক সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন জারদারি। পহেলগাঁও হামলার পর সিন্ধুর জল নিয়ে বড় সিদ্ধান্ত নেয় ভারত।   সিন্ধু জল চুক্তি স্থগীত রাখার সিদ্ধান্ত নেয়। অপারেশন সিঁদুরের পরও সেই সিদ্ধান্তে বদল হয়নি। ভারতের এই সিদ্ধান্তকে জারদারি সরাসরি  জল-সন্ত্রাস বলেছেন। তাঁর দাবি, রাজনৈতিক সুবিধার জন্য নয়াদিল্লি সিন্ধুর জনকে হাতিয়ার বানিয়েছে।  সেই সঙ্গে জারদারির দাবি,  পাকিস্তান জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি অধরা থাকবে, বলেন জারদারি। কোনও দেশের নাম নাম করেই জারদারির হুঁশিয়ারি, "আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানের মাটি পবিত্র। আমরা দেশি বা বিদেশি কোনও সত্তাকে আমাদের শান্তি অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী ভূখণ্ড ব্যবহার করতে দেব না"।

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget