এক্সপ্লোর

‘বয়কট চিন’: লন্ডনে চিনা দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভে যোগ দিয়ে 'জনগণমন', 'বন্দেমাতরম' গাইলেন পাকিস্তানিরাও

আন্দোলনে যোগ দেওয়া এক পাকিস্তানি স্বীকার করলেন, জীবনে এই প্রথমবার ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন তিনি..

নয়াদিল্লি: ভারতের জাতীয় সঙ্গীত গাইছে কোনও পাকিস্তানি, এমন দৃশ্য সত্যিই অভাবনীয়, অকল্পনীয়। তবে, সেই বিরল দৃশ্য দেখা গেল সুদূর বিলেতে।

লন্ডনে চিনা দূতাবাসের সামনে প্রতিবাদের সময় জাতীয় সঙ্গীত গাইছিলেন কয়েক'শ ভারতীয়। সেই সময় তাঁদের সঙ্গে যোগ দিয়ে ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানে গলা মেলাতে দেখা গেল বেশ কিছু পাকিস্তানিকেও।

যেমন পাকিস্তানের মানবাধিকার কর্মী আরিফ আজাকিয়া। বরাবর ঠোঁট-কাটা বলে পরিচিত তিনি। রূঢ় সত্যিটা স্বীকার করতে ও বলতে দ্বিধা করেন না আরিফ। সেই তিনিও এদিন চিনা দূতাবাসের সামনে ভারতীয়দের সঙ্গে প্রতিবাদে সামিল হন। তাঁর মুখে স্লোগান ছিল 'বয়কট চিন'। তিনিও ভারতীয়দের সঙ্গে 'জনগণমন' ও 'বন্দেমাতরম' গাইলেন। স্বীকার করলেন, জীবনে এই প্রথম ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন তিনি।

আরিফের মতোই ওই প্রতিবাদে সামিল হয়েছিলেন পাক-অধিকৃত কাশ্মীর থেকে আসা আমজাদ আয়ুব মির্জা। শুধু তাই নয়, চিন-বিরোধী এই বিক্ষোভে সামিল হয়েছিলেন করাচি ও সুদূর ইরান থেকে আসা অনেকে। সকলের গলায় একই অভিযোগ-- চিন তাদের বিষয়ে মাথা গলাচ্ছে।

মির্জা বলেন, আমি সেই গ্লাসগো থেকে এসেছি এই প্রতিবাদে সামিল হতে। আমি পাক-অধিকৃত কাশ্মীরে থাকি। আমি পাকিস্তানের অধীনে থাকা এক ভারতীয়। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জন্য গিলগিট-বালতিস্তানে ভয়াবহতা শুরু করেছে চিন। আর পাকিস্তান প্রশাসন তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে। অতীতেও, পাক প্রশাসনের দ্বারা পিওকে বাসিন্দাদের শোষণ নিয়ে সোচ্চার হয়েছেন মির্জা।

লন্ডনের রাস্তায় চিন-বিরোধী আন্দোলনের পারদ ক্রমশ চড়ছে। শনিবার রাতে চিনা দূতাবাসের সামনে অনেকে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন। তাঁদের হাতে তিব্বত, হংকং ও উইঘার মুসলিমদের মুক্তির দাবি নিয়ে প্ল্যাকার্ড-পোস্টার ছিল।

ইংল্যান্ডের মতো একইভাবে চিন-বিরোধী আন্দোলনের ঢেউ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। সর্বত্র চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি হাতে নিয়ে বেজিংয়ের সম্প্রসারণবাদ নীতির সমালোচনা করা হয়। সব জায়গায় দাবি ওঠে, চিনের উচিত অবিলম্বে এই ক্ষমতার খেলা বন্ধ করার।

জিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত অত্য়াচারের সঙ্গ জড়িত থাকার অভিযোগে চিনা সরকার ও আধিকারিকদের নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হংকংয়ের বাসিন্দাদের ওপর অত্যাচার নিয়েও সোচ্চার বিশ্বের বিভিন্ন দেশ। লাদাখের গালওয়ানে সংঘর্ষে ২০ জওয়ানের মৃত্যুর পর চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা।  জাপান থেকে অস্ট্রেলিয়া-- সকলেই চিনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে, ড্রাগনের গলায় ফাঁস ক্রমশ চেপে বসছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget