এক্সপ্লোর

Partha Chatterjee : পুজোর আগে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, এবার কি তবে জেলমুক্তি ?

পাসপোর্ট জমা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না পার্থ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রাথমিক মামলাতেও শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।
  • তাঁকে পাসপোর্ট জমা, আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।
  • অন্যান্য মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও মুক্তি নিয়ে সংশয়।
  • নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন তিনি।

 

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকের মামলাতেও শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবু এখনই জেলমুক্তি হচ্ছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে আইনজীবীদের। আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে, নির্দেশ আদালতের।  

এছাড়া আদালতের নির্দেশ তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না, আদালতে ফোন নম্বর জমা দিতে হবে। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আইনজীবীদের। যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি নিয়ে সন্দিহান আইনজীবীরা।

কেন সন্দিহান আইনজীবীরা?                              

প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি নিয়ে এখনও সন্দিহান আইনজীবীরা। নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। দাবি আইনজীবীদের। গত ১৮ অগাস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ফলে সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১৮ অগাস্ট SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। CBI-এর ওই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।  কিন্তু তা সত্ত্বেও জেলমুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্য়ায়ের।
কারণ প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে 'শোন অ্যারেস্ট' দেখিয়েছিল CBI । সেই মামলায় জেলবন্দি থাকতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেদিন রায় দানের সময় সুপ্রিম কোর্ট জানায়, ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

আগে কোন কোন মামলায় জামিন?

চলতি মাসের শুরুতেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশে  নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন পান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। ২টি মামলায় জামিন পান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  তার আগে সুপ্রিম কোর্ট পার্থকে  SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর মামলায়জামিন দেয়। পরপর ৩টি মামলায় জামিন পেলেও তখন জেলমুক্তি হয়নি তাঁর।  

কবে থেকে জেলে পার্থ?

২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, টানা প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্য গয়না। তারপর থেকে প্রায় ৩ বছর ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন তিনি।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget