এক্সপ্লোর

Harish Rana: তরতাজা যুবকের নিষ্কৃতিমৃত্যুতে সায়, রায় শোনাতে গিয়ে চোখে জল বিচারপতির

Harish Rana Supreme Court Case: ৩২ বছর বয়সি হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুতে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: তরতাজা ছেলে নিস্তেজ অবস্থায় পড়ে ১৩ বছর। তাই মা-বাবাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ছেলের জন্য নিষ্কৃতিমৃত্যু চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেই নিয়ে সিদ্ধান্ত জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিও। নিষ্কৃতিমৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। (Harish Rana Euthanasia Case)

৩২ বছর বয়সি হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুতে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। দীর্ঘ ১৩ বছর ধরে উদ্ভিজ্জ অবস্থায় রয়েছেন হরীশ। এতদিন তাঁর সেবা করলেও, বয়সের সঙ্গে শারীরিক ক্ষমতা হারাচ্ছেন হরীশের মা-বাবা। তাঁদের অবর্তমানে ছেলেকে কে দেখবে, তা নিয়ে চিন্তায় ছিলেন। (Passive Euthanasia Case)

তাই মনের সঙ্গে লড়াই করে ছেলের জন্য নিষ্কৃতিমৃত্যু চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। দীর্ঘ লড়াইয়ের পর বুধবার তাঁদের আবেদন মেনে নিয়েছে আদালত। কিন্তু সেই সিদ্ধান্ত শোনাতে গিয়ে কেঁদে ফেললেন বিচারপতি জেবি পার্দিওয়ালা। জানালেন, এতদিন ধরে যে চিকিৎসা চলছে, তা রোগীর জন্য কতটা লাভজনক, এক্ষেত্রে সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ। 

বিচারপতি পার্দিওয়ালা, বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ হরীশের নিষ্কৃতিমৃত্যুতে সায় দিয়েছে। আদালত বলে, জানায়, প্রাণবায়ু চললেও, অন্য সবকিছুর জন্যই অন্যের উপর নির্ভরশীল হরীশ। তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। তাই সবদিক খতিয়ে দেখে যদি মনে হয়, আর কোনও আশা নেই, সেক্ষেত্রে হরীশকে চিকিৎসামুক্ত করতে পারে মেডিক্যাল বোর্ড। 

রায় পড়ে শোনানোর সময় বিচারপতি পার্দিওয়ালা বলেন, “তরতাজা একটি ছেলে। পড়াশোনা করছিল দিব্যি। একটি দুর্ঘটনা জীবনের গতিপথই বদলে দিল।” সেই সময়ই চোখে জল এসে যায় তাঁর। গলা ধরে আসে। এই প্রথম দেশে নিষ্কৃতিমৃত্যুতে অনুমোদন মিলল। এই মামলা আগামী দিনে স্বেচ্ছামৃত্যুর আবেদনের উপরও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

দিল্লির বাসিন্দা হরীশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। চণ্ডীগড়ে পেয়িং গেস্ট থাকাকালীন, ২০১৩ সালের ২০ অগাস্ট চার তলার ব্যালকনি থেকে পড়ে যান। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। ১০০ শতাংশ কোয়াড্রিপ্লেজিক ডিসেবিলিটি কাবু করে ফেলে তাঁকে। সেই থেকে শয্যাশায়ী হরীশ। প্রাণবায়ু চললেও নড়নচড়ন নেই। কানে শুনতে পান না, দেখতে পান না চোখে। কাউকে চিনতে পারেন না। কৃত্রিম লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁদের অবর্তমানে ছেলের কী হবে, সেই প্রশ্নই আদালতে যেতে বাধ্য করে তাঁর মা-বাবাকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget