এক্সপ্লোর

Pegasus Spyware: বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ, সুপ্রিম কোর্ট বলল, ‘নিরাপত্তার স্বার্থে Pegasus ব্যবহার অন্যায় নয়’

Supreme Court: শীর্ষ আদালত জানাল, নাগরিক সমাজকে নিশানা করা না হলে, দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা অন্যায় নয়।

নয়াদিল্লি: বিরোধীদের কথোপকথনে পাততে Pegasus স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য কার্যতই সরকারের পক্ষে গেল। কারণ শীর্ষ আদালত জানাল, নাগরিক সমাজকে নিশানা করা না হলে, দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা অন্যায় নয়। (Pegasus Spyware)

পেগাসাস নিয়ে জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পেগাসাস সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সেই নিয়ে বিশদ রিপোর্ট বেরিয়েছিল। সেই নিয়ে একটি কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেই তদন্তের রিপোর্ট জনসমক্ষে আসেনি আজও। (Supreme Court)

মঙ্গলবার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ বলে, "দেশ স্পাইওয়্যার ব্যবহার করলে সমস্যা কোথায়? একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, স্পাইওয়্যার ব্যবহারে সমস্যা নেই। কারও কারও বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। দেশের নিরাপত্তার সঙ্গে আপস না করাই ভাল। কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই প্রশ্ন উঠবে। নাগরিক সমাজের কারও বিরুদ্ধে ব্যবহার করা হলে, অবশ্যই দেখা হবে।"

বিচারপতি সূর্যকান্ত আরও বলেন, "যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আমরা, তাতে সাবধানী হতে হবে।" কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাস হামলাকে টেনেই তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। আবেদনকারীর হয়ে এদিন আইনজীবী শ্যাম দিওয়ান Pegasus-তদন্তের রিপোর্ট প্রকাশের দাবি তোলেন। এতে সুপ্রিম কোর্ট বলে, "দেশের নিরাপত্তা এবং সার্বভৌমিকতার প্রশ্ন জড়িয়ে যে রিপোর্টের সঙ্গে, তা ছোঁয়া যাবে না। কিন্তু কোনও ব্যক্তি যদি জানতে চান, তাঁর নাম আছে কি না, আলাদা ভাবে তাঁকে জানানো যাবে।"

ইজরায়েলের সাইবার প্রযুক্তি সংস্থা NSO-র তৈরি স্পাইওয়্যার Pegasus (পেগাসাস). কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ বিরোধী শিবিরের তাবড় নেতা, সাংবাদিক এমনকি কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে Pegusus Spyware ব্যবহার করে আড়িপাতার অভিযোগ ওঠে। সেই নিয়ে কয়েক বছর আগে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ।

এর আগে আমেরিকার একটি আদালত Pegasus-কে আড়িপাতার অভিযোগে দায়ী করে। ১৪০০ ডিভাইসে তাদের স্পাইওয়্যার ইনস্টল করা হয় বলে জানা যায় সেই সময়। আমেরিকার আদালতের সেই রায়ের কপিও দেখতে চায় আদালত। ব্যক্তিবিশেষের উদ্বেগের কারণ থাকলেও, সেই সংক্রান্ত নথি রাস্তায় মুখরোচক আলোচনার বিষয় হতে পারে না বলে জানাল সুপ্রিম কোর্ট।

Input By : https://bengali.abplive.com/entertainment/rohit-basfor-family-man-3-actor-dead-body-found-in-assam-garbhanga-forest-1132917

সেরা শিরোনাম

School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
Parliament Special Session: আগামী সপ্তাহেই সংসদে বিশেষ অধিবেশন, পেশ হবে আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা মহিলা সংরক্ষণ বিল?
Parliament Special Session: আগামী সপ্তাহেই সংসদে বিশেষ অধিবেশন, পেশ হবে আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা মহিলা সংরক্ষণ বিল?
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget