এক্সপ্লোর

কুমীরকে মেরে মাংস রান্না করে খেয়ে ফেললো মানুষ

জেলার ফরেস্ট অফিসার প্রদীপ মিরেস জানান, ঘটনাটির তদন্তের জন্য দল গঠন করা হয়েছে। এভাবে একটি বন্যপ্রাণীকে কারা মেরে ফেলল তা খোঁজ নেওয়া হচ্ছে।

কটক: কে যে কার খাদ্য এবং কে বেশি হিংস্র, এবার সেই প্রশ্ন উঠে গেল। কুমীরকে ধরে, তাকে মেরে, কেটে টুকরো টুকরো করে কেটে, রান্না করে খেয়ে ফেলল একদল মানুষ! একেবারে পিলে চমকে যাওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকানগিরি জেলায়। কালাদাপল্লি গ্রামের একদল মানুষ এই মারাত্মক কান্ডটি ঘটিয়েছেন। ঘটনাটির তদন্ত করার জন্য জেলার ফরেস্ট ডিপার্টমেন্টের তিনটি ছোট দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাবেরী নদী থেকে কুমীরটিকে উদ্ধার করেছিলেন গ্রামবাসীরা। জল ঝরে শরীরটা শুকিয়ে যাওয়ার জন্য প্রকান্ড সরীসৃপটিকে দড়ি দিয়ে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখা হয়। এক সময় কুমীরটি মারা যায়। তখনই গ্রামের মানুষ কুমীরটিকে ছাল ছাড়িয়ে মাংস কেটে তা নিজেদের মধ্যে ভাগ করে নেন। গ্রামজুড়ে মানুষ পরমানন্দে মাংস রান্না করে খেয়ে ফেলেন। ওড়িশার নদী সংলগ্ন এই গ্রামটিতে কুমীরের নিয়মিত আনাগোনা আছে। কিছুদিন আগেই নদীতে স্নান করতে গিয়ে কুমীরের হানায় প্রাণ হারিয়েছিল বছর দশেকের এক বালক। বালির চরে পরে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। জেলার ফরেস্ট অফিসার প্রদীপ মিরেস জানান, ঘটনাটির তদন্তের জন্য দল গঠন করা হয়েছে। এভাবে একটি বন্যপ্রাণীকে কারা মেরে ফেলল তা খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Pakistan Team : 'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget