এক্সপ্লোর

Piyush Goyal : পেটেন্ট আবেদনকারী সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ফি কমবে ৮০ শতাংশ, ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রীর

পেটেন্টের(বিশেষ অধিকার) জন্য আবেদনকারী সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ শতাংশ ফি কমানো হবে। মঙ্গলবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষূষ গয়াল।

নয়া দিল্লি : পেটেন্টের(বিশেষ অধিকার) জন্য আবেদনকারী সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ শতাংশ ফি কমানো হবে। তা সে ভারতেই হোক বা বিদেশে। মঙ্গলবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষূষ গয়াল।

তিনি জানান, সরকারের অধীনে থাকা সব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে ৮০ শতাংশ পর্যন্ত ফি কমানো ছিল। আমি মনে করি এটা একেবারেই অন্যায্য যে এটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা উদ্ভাবনীর মধ্যেই সীমাবদ্ধ। এবার থেকে এই ৮০ শতাংশ ফি কমানো হবে সব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানেই। তা সে সরকারের অধীনে থাক, সরকারি সাহায্যপ্রাপ্ত হোক বা বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি ভারতে থাক বা বিশ্বের যে কোনও জায়গায়। সব ক্ষেত্রেই সুযোগ মিলবে। এবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ ৮০ শতাংশ ফি কমের সুবিধা ভোগ করবে।

যার অর্থ, একটি প্রতিষ্ঠানের প্রকাশনা এবং পুনর্নবীকরণের জন্য মোট ফি প্রায় ৪ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৮৫ হাজার টাকা করা হবে। এককথায়, ৮০ শতাংশ হ্রাস পাবে। মন্ত্রী বলেন, এর জেরে উৎসাহিত হবে বিশ্ববিদ্যালয়গুলি। আশা করছি, এর জেরে বহু নতুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলবে। আমি বুঝতে পেরেছি যে এটি এখন বিশ্বব্যাপী শীর্ষ পেটেন্ট অফিসগুলির মধ্যে সবথেকে কম ফি-এর সুযোগ হতে চলেছে। ভারত এবং বিদেশে থাকা সব বিশ্ববিদ্যালয়কে এর সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করব।

তিনি ডিপার্টমেন্ট অফ প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডকে (ডিপিআইআইটি) এই ঘোষণার অনুমোদনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন । কেন্দ্রীয়মন্ত্রী বলেন, আমাদের আগামী ৫২ সপ্তাহের মধ্যে ১০ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আইপিআর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর আমরা এটিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে পারি। তিনি আরও জানান, গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে মন্ত্রক। ৪৮ থেকে সূচকে ২৫-এ নিয়ে আসার চেষ্টা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
ABP Ananda Top 10,11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget