এক্সপ্লোর

Maharashtra Plane Crash : মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাত্রী ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও

শেষ পাওয়া খবর অনুসারে, মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়া বিমানে ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ।

মুম্বই : আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতে। মুম্বই থেকে বারামতি যাচ্ছিল বিমানটি।  জানা যাচ্ছে, অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, খবর সূত্রের।  শেষ পাওয়া খবর অনুসারে, মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়া বিমানে ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি। আমদাবাদের ঘা শুকনোর আগেই মহারাষ্ট্রে ফের ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনাটি। 

শেষ পাওয়া খবর অনুসারে, মহারাষ্ট্রের বারামতির কাছে এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সেই সঙ্গে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও ৪ জনের। বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে বারামতির উদ্দেশে আসছিলেন তিনি।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার পর নির্বাচনী প্রচারে আজ বারামতীতে যাওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সূত্রের খবর, সকাল ৮টা ৪৫ নাগাদ, বারামতির কাছে অবতরণের সময় ভেঙে পড়ে সেই বিমান। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ।  

ইতিমধ্যেই একজন প্রত্যক্ষদর্শীর বয়ান সামনে এসেছে। তাঁর দাবি তিনি পুরো দুর্ঘটনাটি চাক্ষুষ করেছেন। বিমানটি যখন অবতরণ করছিল, তখনও তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল, তখনই আমার বিমানটি ভেঙে পড়বে, এবং ঠিক তাই ঘটে।  বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পুরো বিমানটিতে আগুন ধরে যায়, এরপর চার থেকে পাঁচটি বিস্ফোরণ হয়। এএনআইকে দেওয়া এক বিবৃতিতে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,  স্থানীয়রা  সঙ্গে সঙ্গে  সাহায্যের জন্য ছুটে আসেন। লোকেরা বিমান থেকে যাত্রীদের বের করার চেষ্টা শুরু করেন কিন্তু আগুন এতটাই তীব্র ছিল যে কেউ ভেতরে পৌঁছাতে পারেনি। পরে জানা যায় , এই বিমানে ছিলেন 'অজিত দাদা', তাতে সকলে ভেঙে পড়েন।  প্রত্যক্ষদর্শীর ধারণা, বিমানটি শেষ মুহূর্তে অবতরণের চেষ্টা করেছিল। এরপর এটি প্রায় নির্দিষ্ট স্থান থেকে ১০০ ফুট দূরে আছড়ে পড়ে। মনে হয় পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।               

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget