এক্সপ্লোর

Plane Accident News: একটি বিমানের উপর ভেঙে পড়ল অন্য একটি বিমান, আমেরিকার বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, আগুনের গ্রাসে ছারখার সব

Plane Crash News: ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।

ক্যালিস্পেল: ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকায়। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ল অন্য একটি বিমান। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর নেই। কয়েক জন আহত বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থলে ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, পর পর কয়েকটি বিমান দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক পাশেই দু'টি বিমান আগুনের গ্রাসে পুড়ছে। (Plane Accident News)

আমেরিকার মন্ট্যানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সিঙ্গল একটি বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। সরাসরি আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ে বিমানটি। সিঙ্গল ইঞ্জিনের ছোট বিমানটিতে চার যাত্রী সওয়ার ছিলেন। (Plane Crash News)

স্থানীয় সময় সোমবার দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ক্যালিস্পেলের পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানিয়েছেন, হতাহতের খবর জানা যায়নি এখনও পর্যন্ত। ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।

যে বিমানটি আছড়ে পড়ে, সেটি একটি Socata TBM 700 টার্বোটপ বিমান। ২০১১ সালে সেটি তৈরি। বিমানটির মালিক MEter Sky LLC of Pullman.  বিমানবন্দরে খালি দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ে সেটি। জানা গিয়েছে, দুর্ঘটনার পর দাউদাউ করে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। মুহূর্তের মধ্যে ছড়িয়েও পড়ে আগুন। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্যালিস্পেলের পুলিশ চিফ।

ক্যালিস্পেলের দক্ষিণে অবস্থিত বিমানবন্দরটি আয়তনে ছোট। শহরের মোট বাসিন্দার সংখ্য়া ৩০ হাজার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়া বিমানটি দক্ষিণ দিক থেকে আসছিল। রানওয়ের শেষ মাথায় একেবারে অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে সটান। আগুনের গোলা গ্রাস করে নেয় চারপাশের সবকিছু। তবে ভেঙে পড়া বিমানটির পাইলট এবং তিন যাত্রী কোনও রকমে লাফিয়ে বাঁচেন বলে জানিয়েছেন ক্যালিস্পেলের দমকল প্রধান জে হেগেন। দু'জন আহত হয়েছেন।

স্থানীয় হোটেলের ম্যানেজার রন ড্যানিয়েলসন জানান, হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। কিছু বুঝে ওঠার আগে কালো ধোঁয়া দেখতে পান আকাশে। তাঁর কথায়, "ওই আওয়াজই অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। মনে হল কিছু যেন জোরে আঘাত করেছে মাথায়। মাথা ঝিমঝিম করছিল একটা সময় পর।"

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget