এক্সপ্লোর

Plane Crash in south Korea: বিমানবন্দরেই ভেঙে পড়ল বিমান, ১৮১ জন যাত্রী ছিলেন, বরাত জোরে বাঁচলেন ২

Plane Crash News: সকাল সকাল বিমানবন্দরেই দুর্ঘটনা।

সোল: আরও এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যাত্রী সমেত বিমানবন্দরেই ভেঙে পড়ল। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৭৫ জন যাত্রী। ছয় বিমান কর্মীও ছিলেন। তাইল্যান্ড থেকে ফিরছিল বিমানটি। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়ে পড়ে। তীব্র গতিতে দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে চারিদিক। দুর্ঘটনায় দুই যাত্রী ছাড়া সকলেই মারা গিয়েছেন বলে জানাল বিমানবন্দরের দমকল বিভাগ। পর পর এমন বিমান দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। (Plane Crash in south Korea)

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার সময়কার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে দুরন্ত গতিতে রানওয়েতে নেমে আসছে বিমানটি। কিন্তু মাটি ছোঁয়ার মুহূর্তে আচমকাই বিপথগামী হয়ে যায় বিমানটি। রানওয়ে থেকে সরে যায় ক্রমশ। তার পর কিছুদূর গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা খায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে বিমানটিকে। (Plane Crash News)

রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি Jeju Air Plane সংস্থার বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। দেশের দক্ষিণে অবস্থিত বিমানবন্দরে অবতরণের ঠিক মুহূর্তে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমানটি ছিন্নভিন্ন হয়ে যায় কার্যত। দাউদাউ করে জ্বলছিল আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ে বহু দূর থেকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্যে নেমে পড়ে। বিমানটির টেল সেকশন, অর্থাৎ পিছনের অংশ থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়। দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি রানওয়ের থেকে একরকম পিছলে বিপথগামী হয়ে পড়ে বলে জানা যায়। দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট চয় সাং-মোক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধারকার্যে জোর দিতে নির্দেশ দেন তিনি। কিন্তু দু'জন ছাড়া কাউকেই বাঁচানো যায়নি।
 
বিমানবন্দরে অবতরণের সময় কী এমন ঘটল যে বিমানটির এই পরিণতি হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম থেকে যে খবর উঠে আসছে, সেই অনুযায়ী, অবতরণের সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটিতে। ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। তাতেই এমন ভয়ঙ্কর পরিণতি হয়। স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে বিমানবন্দরের জরুরি পরিষেবা চালু হয়েছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে Jeju Air.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
News Live Updates: শেষের পথে চাকরিহারাদের নিয়োগপ্রক্রিয়া , সময়ে শেষ না হলে আদালতে আবেদন
শেষের পথে চাকরিহারাদের নিয়োগপ্রক্রিয়া , সময়ে শেষ না হলে আদালতে আবেদন
Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget