এক্সপ্লোর

PM Modi : আফগানিস্তান ইস্যুতে ভারতের অগ্রাধিকারের বিষয়ে নজর দিন, জয়শঙ্কর-ডোভালদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্প্রতি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে এবং অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছে।

নয়া দিল্লি : আফগানিস্তানের ক্ষেত্রে ভারতের অবিলম্বে অগ্রাধিকার দিতে হবে যে বিষয়গুলিতে সেদিকে নজর দিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিনিয়র কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের গ্রুপকে এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই খবর সূত্রের।

গত কয়েকদিন ধরে আফগানিস্তান সংকট নিয়ে এই দলটি নিয়মিত বৈঠকে বসছে। সূত্র অনুযায়ী, এই গ্রুপটি আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা, আফগান নাগরিকদের বিশেষ করে ভারতে সংখ্যালঘুদের যাতায়াত এবং ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ডকে যাতে কোনওভাবেই জঙ্গি-কার্যকলাপের জন্য ব্যবহার না করা হয় তা নিশ্চিত করার বিষয়টি দেখছে।

আফগানিস্তানের সংকটজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন যে, ইএএম, এনএসএ এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের গ্রুপ ভারতের অগ্রাধিকারের বিষয়ে মনোনিবেশ করবে। এই গ্রুপটি আফগানিস্তানের প্রকৃত পরিস্থিতি এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আজ সকালে পাস হওয়া প্রস্তাবসহ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে নজর রাখছে বলে সূত্রের খবর। 

ভারতীয় সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তান সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করেছে। যাতে সদস্য দেশগুলি আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবিলার গুরুত্ব এবং তালিবানদের প্রতিশ্রুতির বিষয়গুলি উল্লেখ করেছে। রেজোলিউশনে আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে যেতে দিতে, মানবতাবাদীদের দেশে প্রবেশের অনুমতি দিতে এবং নারী ও শিশুসহ মানবাধিকার তুলে ধরার জন্য তালিবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারত আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে এবং অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছে।

ভারত কাবুল ও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে ছয়টি পৃথক বিমানে ৫৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করে নিয়ে এসেছ। এর মধ্যে ২৬০ জন ভারতীয়। নয়া দিল্লি অন্যান্য সংস্থার মাধ্যমেও ভারতীয় নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, তাজিকিস্তান, ইরান এবং অন্যান্যদের মতো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগও করছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget