এক্সপ্লোর

Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

Modi on Dimaagi Naxals: শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সেখানেই নকশালবাদ এবং মাওবাদের কথা উঠে আসে তাঁর মুখে।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের ভাষণে 'নকশাল মানসিকতা'র মানুষদের চিহ্নিত করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'নকশাল মানসিকতা'র মানুষদে সমাজ থেকে বিচ্ছিন্ন করার ডাক দিলেন তিনি। মোদির দাবি, বহু বছর ধরে নকশালবাদ এবং মাওবাদের দরুণ রক্তাক্ত হয়েছে ভারতের মাটি। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হলেও, 'নকশাল মানসিকতা'র মানুষজন সুযোগের সন্ধানে রয়েছে। হিংসা, অরাজকতা তৈরির সুযোগ খুঁজছে তারা। (Modi on Dimaagi Naxals)

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সেখানেই নকশালবাদ এবং মাওবাদের কথা উঠে আসে তাঁর মুখে। বলেন, "বহু দশক ধরে চলে আসা চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হবে। নকশালবাদ, মাওবাদ লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। অনেক তাজা ছেলেকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে, বরবাদ করে দেওয়া হয়েছে তাদের। মা-বাবার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। চার দশক ধরে নকশালবাদ ভারতের একটি বড় অংশ, বিরাট জনসংখ্যাকে কব্জা করে রেখেছিল। বন্দুকের নল দেখিয়ে অস্বীকার করা হচ্ছিল সংবিধানকে।" (Narendra Modi Independence Day Speech)

আরও পড়ুন: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

নকশাল এবং মাওবাদের মোকাবিলা করতে গিয়ে ৩৫০০০-এর বেশি পুলিশ এবং জওয়ান শহিদ হয়েছেন বলেও দাবি করেন মোদি। তিনি জানান, যুদ্ধের সময় যত সংখ্যক জওয়ান মারা যান, তার চেয়েও বেশি পুলিশ-জওয়ান প্রাণ হারান নকশালবাদ এবং মাওবাদের মোকাবিলায়। দেশের মানুষ যাতে নিরাপদে থাকেন, তার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁরা। মোদির কথায়, "নকশালবাদ ভারতের মাটিকে রক্তাক্ত করেছে। ২০১৪ সালে আপনারা যখন সুযোগ দিলেন, সিদ্ধান্ত নিয়েছিলাম দেশকে নকশালমুক্ত করার। আজ আনন্দিত যে নকশালবাদ, মাওবাদের অন্তিম নিঃশ্বাস ফেলার ক্ষমতাও নেই। সম্পূর্ণ নির্মূল হওয়ার পথে। যেখানে গুলি চলত, মাটিতে রক্ত মিশত, সেগুলি এখন নকশালমুক্ত। বিকাশ, বিশ্বাস এবং প্রয়াসের তেরঙ্গা উড়ছে।"

আরও পড়ুন: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

এর পরই 'নকশাল মানসিকতা'র মানুষের কথা তোলেন মোদি। বলেন, "বহু বছর ধরে মাওবাদী মানসিকতার লোক ক্ষমতার অলিন্দে বসেছিল। সরকারি কমিটিতে পরামর্শদাতা হিসেবে মাওবাদী মানসিকতার লোকজন ঢুকে পড়েন, প্রভাবিত করেন নীতিসমূহকে। জঙ্গলকে অস্ত্রধারী নকশালদের থেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু অস্ত্রধআরী নকশাল গেলেও, মানসিকতার দিক দিয়ে নকশাল লোকজন সুযোগের সন্ধানে রয়েছে। হিংসা, অরাজকতা তৈরির রাস্তা খুঁজছে তারা। ভুল রাস্তায় নিয়ে যেতে চাইছে সমাজকে। এই নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। বিকশিত ভারত তৈরি করার কাজে যুক্ত করতে হবে যুবসমাজকে। সুরক্ষিত ভারত তৈরি করা আমাজের দায়িত্বের মধ্যে পড়ে। সীমান্তের ওপারে হোক বা ভিতরে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারত।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget