এক্সপ্লোর

PM Modi News : দিল্লির দশেরা উদযাপন অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, বিক্ষোভ-বিশৃঙ্খলার আশঙ্কায় এই ব্যবস্থা

Dussehra Celebrations : সেই উপলক্ষ্যে পূর্ব দিল্লির আইপি এক্সটেনশনের উৎসব গ্রাউন্ডে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

নয়াদিল্লি : দশেরা উদযাপন যোগ দেওয়া এবং রাবণ দহন (রাবণের কুশপুত্তলিকা পোড়ানো) অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই উপলক্ষ্যে পূর্ব দিল্লির আইপি এক্সটেনশনের উৎসব গ্রাউন্ডে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনুষ্ঠানস্থলের চারপাশের যান চলাচল ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশের প্রায় ২,৫০০ কর্মীকে মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে 'স্পেশাল সেল'-এর অধীনস্থ সন্ত্রাসবিরোধী ও হোস্টে়জ উদ্ধারকারী ইউনিট 'স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস' (SWAT)-এর কমান্ডোরা। এক আধিকারিক জানিয়েছেন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে বা অনুষ্ঠানস্থলে বিক্ষোভ বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, নিরাপত্তার একেবারে ভেতরের বলয়টির দায়িত্ব নেবে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। মাঝের স্তরে থাকবে দিল্লি পুলিশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা শাখার কর্মীরা, যার মধ্যে কমান্ডোরাও অন্তর্ভুক্ত থাকবেন। নিরাপত্তার তৃতীয় স্তরের দায়িত্ব সামলাবে স্থানীয় পুলিশ।

আধিকারিকরা জানিয়েছেন, রাবণ দহন অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে। জানা গেছে, সন্ধে সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন, তখন কেবল আয়োজকদের দেওয়া বৈধ প্রবেশপত্রধারীরাই সেখানে থাকতে পারবেন। প্রবেশ গেটে প্রত্যেককে বাধ্যতামূলক তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। এসপিজি (SPG) অনুষ্ঠানস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত করতে কয়েক দফায় তল্লাশি চালানো হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রাজীব কুমার জানিয়েছেন, তাঁর আওতাধীন এলাকায় আইপি এক্সটেনশন মাঠ ও অন্যান্য স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া দশেরার অনুষ্ঠানগুলির জন্য ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার আয়োজন করা হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা কর্মী মোতায়েন করার পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, "রাবণ দহন অনুষ্ঠান উপলক্ষে আইপি এক্সটেনশন উৎসব মাঠ ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত বিষয়ে আমরা আর কিছু জানাতে পারব না।" উপরে উল্লিখিত প্রথম আধিকারিক জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর গাড়িবহরের যাত্রাপথ ও অনুষ্ঠানস্থলের আশপাশের সব বহুতল পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়েছে এবং সেগুলিকে নিরাপদ করা হয়েছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget