এক্সপ্লোর

Iran-Israel War: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, মাঝরাতে মোদির হাইভোল্টেজ বৈঠক, হাজির শাহ-ডোভালরা

Modi Meeting Iran-Israel War: দিল্লি ফিরেই জরুরি তলব মোদির, মাঝরাতে বসল ক্যাবিনেট নিরাপত্তা কমিটির বৈঠক

নয়া দিল্লি: ইজরায়েল-সহ গোটা পশ্চিম এশিয়ায় মিসাইল ছুড়ছে ইরান। যখন তখন উড়ে আসছে মিসাইল, আত্মঘাতী ড্রোন। চলছে হামলা, পাল্টা হামলা। ইজরায়েল-সহ বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই, কাতার, কুয়েত, দোহা, বাহরিনের আকাশসীমা। এই প্রেক্ষাপটে মাঝরাতে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। 

বিদেশ সফর সেরেই বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণ। বৈঠকে রয়েছেন অজিত ডোভাল ও বিদেশ সচিব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার ফলে সেখানে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়দের নিরাপত্তা এবং দেশের জ্বালানি সঙ্কট মোকাবিলাই এই বৈঠকের মূল লক্ষ্য।                                                                                   

আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন বর্তমানে এইসব দেশে থাকা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে ভারতীয় দূতাবাসের তরফে অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে, যারা আটকে পড়েছেন তাঁদের সকলের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে। তাঁদেরকে মিশর বা জর্ডন, যে পথ নিরাপদ এবং যখনই কোনও সুযোগ থাকবে, সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি সড়কপথে যাতায়াতের অনুকূল নয়।

স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলার জন্য ইজরায়েলে ভারতীয় দূতাবাসের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। 

পরিস্থিতির গুরুত্ব বিচার করে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রণক্ষেত্রের মাঝখানে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন কেন্দ্রের প্রধান চ্যালেঞ্জ।                         

অন্যদিকে, জ্বালানি নিরাপত্তা ও হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, বিশ্বের মোট রফতানিযোগ্য তেলের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তেহরান এই পথ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশই আমদানি করে, ফলে এই অবরোধ দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

সেরা শিরোনাম

MK Stalin: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget