এক্সপ্লোর

PM Modi : প্রয়াত প্রধানমন্ত্রী-র মা, আজ কি বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে ?

Bande Bharat Express : হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের তিনি উদ্বোধন করবেন বলে ঠিক ছিল

কলকাতা : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মা হীরাবেন। ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। এদিকে আজই একদিনের সফরে রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের তিনি উদ্বোধন করবেন বলে ঠিক ছিল। বন্দে ভারতের সূচনা থেকে গার্ডেনরিচ- গঙ্গা কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল মোদি-মমতার। কিন্তু, মায়ের প্রয়াণের খবর পেয়ে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের (Bande Bharat Express) উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের (Video Conferencing) মাধ্যমে, এমনই খবর সূত্রের।

আজ ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য । দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের।

মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।

আজই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। এরপর সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতের উদ্বোধন করতেন তিনি। ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। পরে সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

বাংলায় আসার আগে ট্যুইটও করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সবসময়ই একটা বিশেষ ব্যাপার। ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন। ৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে। পশ্চিমবঙ্গে কর্মসূচিগুলির প্রধান কেন্দ্রবিন্দুতে যোগাযোগ ব্যবস্থা। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাসও করা হবে।'

কিন্তু, হীরাবেনের আকস্মিক মৃত্যুতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে।

আরও পড়ুন ; 'গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল', মায়ের প্রয়াণে শোকার্ত মোদি আর যা লিখলেন ...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget