এক্সপ্লোর

Narendra Modi : টালমাটাল পরিস্থিতিতে নেপালের কাণ্ডারী সুশীলা, দায়িত্ব নিতেই নরেন্দ্র মোদি লিখলেন ...

PM Narendra Modi Post : নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সুশীলা কারকি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি।

অশান্ত নেপালের হাল ধরলেন সুশীলা কারকি। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সুশীলা কারকি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। 

প্রতিবেশী দেশে অন্তর্বর্তীকালীন  সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন তাঁর প্রতিক্রিয়া । নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখলেন, ভারত নেপালের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লেখেন, ‘নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কারকি জিকে আন্তরিক অভিনন্দন। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রী মোদি নেপালি ভাষায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন।    সুশীলা কারকিকে ভারত-বন্ধু হিসেবেই দেখছে কূটনীতিকমহল।  প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে সুশীলা কারকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে। শুক্রবার রাতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। ১৯৫২-র ৭ জুন বিরাটনগরে জন্ম। ভারতের সঙ্গেও সুশীলা কারকির বিশেষ সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৭৯ সালে আইন নিয়ে পড়াশুনো সুশীলা কারকির। নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কারকি। দুর্নীতি সংক্রান্ত একাধিক হাইপ্রোফাইল মামলায় তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন। তাঁর রায়ে দুর্নীতির অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তা। এবার তিনিই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন!

নেপালে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৬ মাস। রাষ্ট্রপতির কার্যালয় থেকে ২০২৬-এর ৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়েছে ভারত। নেপালকে ঘনিষ্ঠ প্রতিবেশী বলে উল্লেখ করে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget