এক্সপ্লোর

Narendra Modi Security Lapses: বারবার গলদ মোদির নিরাপত্তাবলয়ে! এর আগে কোথায় হোঁচট?

PM Narendra Modi: এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় ভাঙার ঘটনা ঘটেছিল।

নয়াদিল্লি: বহুস্তুরীয় নিরাপত্তা থাকলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার বিষয়টি নতুন নয়। বৃহস্পতিবার কর্নাটকের হুবলিতে রোড-শো-এর সময় নিরাপত্তাবলয় ভেঙে মোদির দিকে মালা হাতে ছুটে আসেন এক যুবক। একেবারে কাছাকাছি পৌঁছনোর আগেই তাঁদের ধরে ফেলেন SPG-এর নিরাপত্তারক্ষীরা। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় ভাঙার ঘটনা ঘটেছিল। 

পাঞ্জাবে সুরক্ষা-প্রশ্ন:
গত বছর কৃষক বিল নিয়ে আন্দোলনে উত্তাল পাঞ্জাব। সেই সময় জানুয়ারিতে একটি নির্বাচনীয় সভায় যাওয়ার সময় প্রশ্নের মুখে পড়ে প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয়। ৫ জানুয়ারি, ফিরোজপুরে একটি নির্বাচনী ব়্যালিতে যাওয়ার সময় আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। বিক্ষোভরত কৃষকদের জন্য সেবার একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট ধরে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। 

ওই ঘটনায় তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। ওই কমিটি তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই ঘটনার পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তা দেখার জন্যই ওই কমিটি তৈরি করা হয়েছিল। ওই কমিটি জানিয়েছিল, ওই ঘটনায় পাঞ্জাব পুলিশের তরফে গাফিলতি ছিল। পাঁচ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। তাঁর নেতৃত্বে থাকা কমিটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।   

গুজরাতেও আশঙ্কা:
নরেন্দ্র মোদির ঘরের রাজ্য গুজরাতেও তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের নভেম্বরে নরেন্দ্র মোদির একটি জনসভা ছিল গুজরাতের বাভলাতে। সেখানে 'নো ড্রোন ফ্লাইং জ়োন'-এ ড্রোন ওড়ানোর ঘটনা ঘটে। তার জন্য তিন জনকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।

ওই দিন ড্রোনটিকে দেখার পরে সেটিকে গুলি করে নামায় নিরাপত্তারক্ষীরা। পরে বম্ব স্কোয়াড ড্রোনটিকে পরীক্ষা করে দেখে। পরে জানা যায়, অনুমতি ছাড়়াই ছবি তোলার কাজে ব্যবহার করা হচ্ছিল ওই ড্রোন। যদিও তদন্তের পরে জানা যায়, ওই তিনজন পেশাদার ফটোগ্রাফার। কোনও অপরাধের সঙ্গে তাঁদের যোগাযোগ মেলেনি।

ভারতে সন্ত্রাসবাদী হামলায় প্রধানমন্ত্রীর জীবনহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী থাকার সময় দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ইন্দিরা গাঁধী। তারপরে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিল ভারতের আরও এক প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গাঁধীর পুত্র রাজীব গাঁধী। দক্ষিণে রাজ্যে, মালার মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে মারা গিয়েছিলেন তিনি। ফলে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে বরাবরই একটু বেশি কড়া হওয়ার কথা বলে থাকেন অনেকে।

আরও পড়ুন: হাতে মালা নিয়ে ছুট, মোদির সুরক্ষাবলয় ভেঙে ঢুকে পড়লেন যুবক

সেরা শিরোনাম

Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget