এক্সপ্লোর

Narendra Modi : গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার, চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি; নজরে কী ?

PM Modi at SCO Summit : Shanghai Cooperation Organisation summit বা SCO সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি।

নয়াদিল্লি : বিশ্বজুড়ে মাথাচাড়া দিচ্ছে নানা ইস্যু । বিভিন্ন দেশের মধ্যে সমীকরণের ছবিটাও পাল্টাচ্ছে কোনও কোনও ক্ষেত্রে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিন সফর করতে চলেছেন। গালওয়ান সংঘর্ষের পর যা প্রথম সফর হতে চলেছে। এমনই খবর সামনে আসছে। Shanghai Cooperation Organisation summit বা SCO সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি।

২০১৯ সালে শেষবার চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর ২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের চরম অবনতি হয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার সেই আবহ আপাতত কমলেও, দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। এরকম একটা পরিস্থিতিতে মোদি চিন সফরে যাচ্ছেন। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানে SCO সদস্যভুক্ত দেশগুলি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস এবং বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও চিনের সম্পর্কে স্থিতিশীলতা আনার জন্য দ্বিপাক্ষিক আলোচনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে মত ওয়াকিবহাল মহলের। 

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। পরে তাদের পাঁচ জওয়ানের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে। এরপরও লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে এসেছে সাম্প্রতিককালে। সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘অস্বাভাবিক’ হারে সেনা মোতায়েন করার কথা জানান তিনি। যদিও এসবের মধ্যে ২০২৪ সালে অক্টোবর মাসে, কাজানে BRICS সম্মেলনে সাক্ষাৎ হয় মোদি-জিনপিংয়ের।

এদিকে সাম্প্রতিক সময়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়, সাময়িক সংঘর্ষের ঘটনার সময়ও যে দুই দেশ পাকিস্তানের দিকে ঝুঁকেছিল, তার একটি চিন। পাকিস্তান চিনের তৈরি যুদ্ধ-সামগ্রী ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে চিনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'আজ ভোরে ভারত যে সেনা অভিযান চালিয়েছে, তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবেই বিরাজ করবে। তারা চিনেরও প্রতিবেশী। চিন সব রকমের সন্ত্রাসের বিরোধী। দু'পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে, শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।' এরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চিন সফর। 

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget