এক্সপ্লোর

Punjab National Bank: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা সাবধান ! ১৫ এপ্রিলের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট, জানুন বিস্তারিত

PNB Warning : PNB, গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। যেখানে বলা হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে এই সকল অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে? তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। PNB, গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। যেখানে বলা হয়েছে, গ্রাহকদের এই সকল অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে। 

নোটিশে কী বলা হয়েছে ?

পিএনবি তার গ্রাহকদের একটি অফিসিয়াল নোটিশ জারি করে জানায়, যে সকল অ্যাকাউন্ট তিন বছর ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয় তাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, যাদের অ্যাকাউন্টে তিন বছর ধরে ব্যালেন্স শূন্য এবং গ্রাহকের পক্ষ থেকে কোনও লেনদেন করা হয়নি, তাদের বন্ধ হয়ে যাবে। 

নোটিশে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক নিজের অ্যাকাউন্ট আবার সক্রিয় করতে চান বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান তবে এপ্রিলের ১৫, ২০২৬- এর মধ্যে KYC করতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট হোম ব্রাঞ্চে গিয়ে KYC পদ্ধতিটি সম্পন্ন করতে হবে। 


নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আসলে কী ?

সর্বশেষ ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, গ্রাহক যদি তার অ্যাকাউন্টে টানা দুই থেকে তিন বছর কোনও লেনদেন অর্থাৎ, টাকা জমা, টাকা তোলা, বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেনদেন না করে থাকেন, তবে সেটিকে সাধারণত নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়। পিএনবি-র বর্তমান এই অ্যাকাউন্ট বন্ধের পদ্ধতিটি এই সমস্ত অ্যাকাউন্টকে লক্ষ্য করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে হয়েছে, যেগুলোতে তিন বছর ধরে কোনও  লেনদেন হয়নি এবং টাকা জমা পড়েনি সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর নির্দেশিকায়ও এই ধরণের নিয়ম জারি রয়েছে। যার লক্ষ্য হল, জালিয়াতির ঝুঁকি কমানো, নিষ্ক্রিয় অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করা এবং ব্যাংকের রেকর্ডগুলোকে পরিছন্ন রাখা।

PNB অ্যাকাউন্ট কীভাবে পুনরায় চালু করবেন ?

১. যদি আপনার কোনও পুরোনো পিএনবি অ্যাকাউন্ট আছে যা আপনি চালু রাখতে চান, তাহলে অবিলম্বে আপনার শাখায় বা হোম ব্রাঞ্চে যান। 

২.  অ্যাকাউন্ট চালু রাখতে KYC ফর্ম পূরণ করে জমা দিন। 

৩. KYC-র জন্য প্রয়োজনীয় নথিগুলো যেমন আধার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যান। 

৪. KYC আপডেট হয়ে গেলে, অ্যাকাউন্টের স্ট্যাটাস 'সক্রিয়' রাখতে কিছু টাকা লেনদেন করুন।

KYC করার ক্ষেত্রে আপনি চাইলে ঘরে বসে পিএনবি ওয়ান মোবাইল অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমেও করাতে পারবেন। 

অ্যাপের মাধ্যমে কীভাবে KYC করবেন ?

১. গুগল প্লে স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন। 

২. নিজের তথ্য দিয়ে লগ ইন করুন।

৩. অ্যাপের কেওয়াইসি আপডেট সেকশনে চলে যান। কেওয়াইসি আপডেট বকেয়া আছে কিনা দেখে নিন।

৪. পেন্ডিং দেখালে 'আপডেট' বাটনে ক্লিক করুন এবং KYC করুন। 

৫. ওটিপি ভিত্তিক আধার অথেন্টিকেশন সফল হলে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget