এক্সপ্লোর
ডিউটি সেরে ফেরার পথে বাইকে ধাক্কা মারল লরি, মৃত্যু পুলিশ অফিসারের
লরি নিয়ে চালক পলাতক। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা: ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। পথে বেপরোয়া লরির ধাক্কায় মাপা গেলেন জনৈক পুলিশ অফিসার। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ একবালপুরের ডায়মন্ড হারবার রোডে ঘটনাটি ঘটেছে। মৃত অফিসার কলকাতা পুলিশের এএসআই ছিলেন, নাম বিকাশচন্দ্র রায়। গার্ডেনরিচ থানায় ডিউটি সেরে উত্তর কলকাতার বাড়িতে ফিরছিলেন তিনি। একবালপুর সিগনালে দাঁড়িয়ে থাকার সময় তাঁর মোটরবাইকে একটি পণ্য বোঝাই লরি ধাক্কা মারে। বছর পঞ্চাশের ওই পুলিশ অফিসারকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লরি নিয়ে চালক পলাতক। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
Before You Go
Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















