এক্সপ্লোর

Birbhum: বোলপুরে অস্ত্র সহ গ্রেফতার যুবক, তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা

ভোটের ফল বেরিয়ে গেছে। তৈরি হয়ে গেছে সরকার। তারপরও অশান্তি থামছে না বীরভূমে। বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক বিজেপি কর্মী ধরা পড়েছেন বলে অভিযোগ উঠল।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের বোলপুরে অস্ত্র সহ পাকড়াও যুবক।  তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপি কর্মী।  স্থানীয় তৃণমূল নেতা জিতেন পাসোয়ানকে খুনের উদ্দেশ্যেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযুক্ত বিজেপি কর্মীর দাবি, নির্বাচনের পর থেকেই তাঁর ওপর একাধিকবার হামলা হয়েছে।  তাই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। এদিনই গ্রেফতার করা হয় ওই বিজেপি কর্মীকে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে বিজেপি।

ভোটের ফল বেরিয়ে গেছে। তৈরি হয়ে গেছে সরকার। তারপরও অশান্তি থামছে না বীরভূমে। বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক বিজেপি কর্মী ধরা পড়েছেন বলে অভিযোগ উঠল। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কর্মীকে খুনের উদ্দেশে ওই যুবক এসেছিল বলে অভিযোগ। পাল্টা আক্রমণ করেছে গেরুয়া শিবিরের। ওই যুবকের থেকে উদ্ধার হয় নাইন এম এম পিস্তল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় কয়েকজনের সঙ্গে রাস্তার পাশে কথা বলছিলেন বোলপুরের তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা জিতেন পাসোয়ান। তৃণমূলের অভিযোগ, তাঁকে খুন করতে অস্ত্র নিয়ে আসেন স্থানীয় বিজেপি কর্মী শচীন চন্দ্র। তৃণমূল কর্মীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

বোলপুর তৃণমূল নেতা জিতেন পাসোয়ান বলেন, আমাকে তৃণমূল করতে দেবে না বলে এই সব করছে। তৃণমূল করি সেই জন্য আমরা ওখানে বসেছিলাম। হঠাৎ দেখছি যাওয়া আসা করছে কয়েকজন, বন্দুকটা বার করে আমাকে খুন করতে চেয়েছিল, আগেও আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল  অরূপ রায় । বিজেপির পাল্টা দাবি, এটি সাজানো ঘটনা। তাদের কর্মীদের ফাঁসাচ্ছে তৃণমূল। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিজেপি বোম বন্দুকের রাজনীতি করলে প্রতিরোধ গড়ে উঠত, ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপি কর্মীদের হাতে বন্দুক তুলে দিয়ে ফাঁসানো হচ্ছে। ধৃত বিজেপি কর্মীর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ
মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ
CM Suvendu Adhikari: “আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে… অ্যাকাউন্টে..”, ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন এই টাকা ?
“আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে… অ্যাকাউন্টে..”, ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন এই টাকা ?
Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
CM Suvendu Adhikari: নতুন করে
নতুন করে "আরও ৫০০ মা আহার ক্যান্টিন", চালু হবে এবার নিরামিষ কাউন্টারও ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন কর্মসংস্থান নিয়েও আশ্বাস

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget