এক্সপ্লোর

BJP: চার রাজ্যে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ, রবিবার দিল্লিতে বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক

BJP Meeting in Delhi: আগামী বছর বিধানসভা ভোট হবে বিজেপি শাসিত হিমাচল প্রদেশেও। ওই রাজ্যে সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির।

বিজেন্দ্র সিংহ, দিল্লি: কাল দিল্লিতে বসছে বিজেপির (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠক। বছর ঘুরলেই যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election) রয়েছে, সে বিষয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রে খবর। পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ (Uttarpradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), গোয়া (Goa) ও মণিপুরে (Manipur) বিজেপি ক্ষমতায় রয়েছে। শুধুমাত্র পাঞ্জাবে রয়েছে কংগ্রেস সরকার। 

চার রাজ্যে ক্ষমতা ধরে রাখা গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী বছর বিধানসভা ভোট হবে বিজেপি শাসিত হিমাচল প্রদেশেও। ওই রাজ্যে সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। ৩টি বিধানসভা হারানোর পাশাপাশি মান্ডি লোকসভায় কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি। 

বিজেপি সূত্রে খবর, কাল সকাল ১০টা থেকে শুরু হবে একদিনের বৈঠক। প্রারম্ভিক বক্তৃতা দেবেন সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড পরিস্থিতির কারণে NDMC সেন্টারে আয়োজিত বৈঠকে ১২৪ জন বিজেপি নেতা উপস্থিত থাকবেন। বাকিরা ভার্চুয়ালে যোগ দেবেন ওই বৈঠকে। জাতীয় কর্ম সমিতির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি পৌঁছেছেন সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক ধাক্কা এসেছে গেরুয়া শিবিরে। এবার সেই তালিকায় নতুন সংযোজন। বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি। এর পাশাপাশি বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তৃণমূলে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, মানুষ যে দলের সঙ্গে আছেন, সুযোগ পেলে সেই দলে যোগ দেব। আমার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়েছে।

কিন্তু, কেন তিনি বিজেপি ছাড়ছেন ? এপ্রসঙ্গে জয় বলেন, "যে দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে দল মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েও কোনও রকম সংস্কারের পথে না হেঁটে অন্য পার্টির দোষ দিচ্ছে। দেড় লক্ষ ভোট কোনওদিন রিগিং হয় বলে শুনিনি। তাদের কোনও মাথা ব্যথা নেই। আমি শুনেছি যে পার্টি হেরে যায়, তারা আত্মসমালোচনা করে। পরের বার জেতার জন্য তৈরি হয়। আমাদের পার্টিতে সেটা দেখিনি। এমনকী দলের কর্মীরা কী করবেন তাঁদেরও কোনও পথ দেখাতে পারছি না। আমি মানুষ ওরিয়েন্টেড কাজ করি। সিনেমা করেছি, সেটাও মানুষ ওরিয়েন্টেড, রাজনীতি সেটাও মানুষ ওরিয়েন্টেড। এখন বাংলায় মানুষ যে পার্টির সঙ্গে আছে বা যে পার্টি মানুষের সঙ্গে আছে, সুযোগ পেলে সেই পার্টিতে যোগ দেব। তাই আমি বিজেপি ছাড়ছি। এছাড়া আমার কোনও উপায় ছিল না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget