এক্সপ্লোর

Mamata Amma Graffiti: ভারতের ভাবী প্রধানমন্ত্রী, তামিলভূমে দেওয়ালজুড়ে 'মমতা আম্মা'

২৫ জুলাই চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

চেন্নাই : সোশ্যাল মিডিয়ায় 'বাঙালি প্রধানমন্ত্রী' টেন্ড্র ফিকে হওয়ার আগেই এবার তামিলনাড়ুতে 'ভাবী প্রধানমন্ত্রী' হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। মাদুরাইয়ের সন্নিকটে মাত্থুয়াভানি বাস স্ট্যান্ডের কাছে 'মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা'র সমর্থনে দেওয়াল লিখন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে দেওয়া যে দেওয়াল লিখনে লেখা হয়েছে 'ভারতের ভাবী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা।' জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতব্যাপী সফরের জল্পনার খবর সামনে আসার পরই যে দেওয়াল লিখন করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তামিলনাড়ুতে পোস্টারের পরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি দ্রুতই দক্ষিণের রাজ্যে সফর করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? যদিও তামিলনাড়ুর স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। কবে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ু যেতে পারেন, সে নিয়ে কোনও খোঁজ না থাকলেও তাদের তরফে এবিপি লাইভকে দেওয়া ইঙ্গিত, খুব তাড়াতাড়িই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে বৈঠকে বসতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহল মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সহ একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ জুলাই বিকেলে বাংলা থেকে দিল্লি রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে চারদিন থাকার কথা রয়েছে তাঁর। আর যে চারদিনের সফরে রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি।

সংসদ ভবনে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে বিরোধী নেতাদের সঙ্গে আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে। নবান্নে এসে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা, তাঁদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এমনিতে প্রায় ২ বছর পর দিল্লি যাচ্ছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে অন্য পর্যায়ে। তার কারণ অবশ্যই গত বঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পারফরম্যান্স।

নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো তাবড় বিজেপি নেতারা এসে প্রচার চালানোর পরও বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কার্যত অপরাজেয় ভোটবিজয়ের অশ্বমেধের ঘোড়ার চাকা বঙ্গে ধাক্কা খেতেই জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী আরও উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং হয়েছিল 'বাঙালি প্রধানমন্ত্রী' ট্যাগ। (তথ্য সাহায্য-এবিপি নাড়ু) 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resignation : 'জো ডর গয়া ও মর গয়া' ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও
'জো ডর গয়া ও মর গয়া' ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget