এক্সপ্লোর

Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !

Pooja Kumari Jha Jammu Kashmir : ঢাকার BIISS সেমিনারে ভুল মানচিত্রে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানো হলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। আন্তর্জাতিক মঞ্চে ফের স্পষ্ট হল ভারতের অবস্থান।

নয়াদিল্লি : "স্যার, এটি ভুল মানচিত্র। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।" - অল্পবয়সী এক ভারতীয় কূটনীতিকের নম্র অথচ দৃঢ় বার্তা। একটি মাত্র বাক্য। এক বাক্যেই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে দিলেন জম্মু-কাশ্মীপ নিয়ে ভারতের অটল অবস্থান। বিদেশের মাটিতে, সেমিনারের মাঝখানেই বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদের ভাষণ থামালেন ভারতের কন্যা।  তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা ঝা। বললেন, ‘এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে ভুল আছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এখানে যে মানচিত্র দেখানো হয়েছে, সেটা ভুল ! ’

ভুল মানচিত্রের বিরুদ্ধে এভাবেই দৃঢ় আপত্তি জানালেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তাঁর এই দৃঢ় অবস্থান মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ—এই অবস্থানেই বিশ্বাসী নয়াদিল্লি ও আসমুদ্র হিমাচল। জম্মু-কাশ্মীর একান্ত ভাবেই ভারতের, বিশ্বাস করে ভারত, ভারতবাসী। সেটাই দৃঢ় কণ্ঠে বোঝালেন পূজা।  একবারে আন্তর্জাতিক মঞ্চে দুঁদে বাংলাদেশী কূটনীতিককে থামিয়ে দিয়ে শুধরে দিলেন ভুল !  ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি পূজা কুমারী ঝা এখন এই কারণে আলোতনায়। 

শুক্রবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এ "Rebuilding Trust, Renewing Regional Integration: Pathways for Revitalising SAARC" শীর্ষক এক সেমিনারে এই ঘটনা ঘটে। আলোচনায় বক্তব্য রাখছিলেন ভারতে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। বক্তৃতার সময় একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জম্মু ও কাশ্মীরকে ভারতের পরিবর্তে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয় ! মানচিত্রটি পর্দায় আসতেই তৎক্ষণাৎ আপত্তি জানান ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তিনি সবার সামনে বলেন, "Sir, this is an incorrect map. Jammu and Kashmir is an integral part of India."

পূজা ঝার আপত্তির জবাবে আহমেদ তারিক করিম জানান, মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত আন্তর্জাতিক সীমারেখা তুলে ধরার উদ্দেশ্যে নয়। তবে সেই ব্যাখ্যার পরেও ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন পূজা ঝা। তিনি বলেন, " আমি বুঝেছি। কিন্তু স্যর, জম্মু-কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব অংশ। আর এখানে সেটা ভুল দেখানো হয়েছে। তাই আমি এটা ধরিয়ে দিলাম I "

এরপর আহমেদ তারিক করিম জানতে চান, তিনি ভারতের প্রতিনিধি কি না। নিজের পরিচয় দিয়ে পূজা ঝা জানান, তিনি ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন আধিকারিক। জবাবে করিম বলেন, "Point noted." তারপর তিনি আবার নিজের বক্তব্য শুরু করেন। এই ঘটনায় আবারও স্পষ্ট হল, জম্মু ও কাশ্মীরের প্রশ্নে ভারতের সরকারি অবস্থান আন্তর্জাতিক মঞ্চেও একই রকম দৃঢ়। যে কোনও ভুল উপস্থাপনা বা বিভ্রান্তিকর মানচিত্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে নয়াদিল্লি বারবার জানিয়ে দিয়েছে—জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ। আর বাংলাদেশ এখন কতটা পাকিস্তানমুখী তাও বেশ কিছুটা স্পষ্ট এই মানচিত্র ব্যবহারের মাধ্যমে - মনে করছে বিশেষজ্ঞ মহল। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget