এক্সপ্লোর

এনইইটি, জেইই স্থগিত হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি ৮ বছরের পরিবেশ রক্ষা কর্মীর

লিসিপ্রিয়া লিখেছে, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন রক্ষা করার জন্যই এই পরীক্ষাগুলি বাতিল করা একান্ত জরুরি। সরকার যেন পড়ুয়াদের স্বার্থেই এখনকার মতো পরীক্ষাগুলি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে্ চিঠি লিখল আট বছর বয়সি পরিবেশ রক্ষা কর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। আগামী ১৩ সেপ্টেম্বর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স (এনইইটি) টেস্ট স্থগিত রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে সে। এনইইটি-র পাশাপাশি জেইই (মেইন), জেইই (অ্যাডভান্স), থার্ড ইয়ার ইউনিভার্সিটি টেস্ট, সিবিএসই কমপার্টমেন্টাল পরীক্ষা, এনডিএ, জিইউইটি সহ বেশ কয়েকটি পরীক্ষাও পিছনোর আবেদন করেছে সে। লিসিপ্রিয়া লিখেছে, দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর জীবন রক্ষা করার জন্যই এই পরীক্ষাগুলি বাতিল করা একান্ত জরুরি। সরকার যেন পড়ুয়াদের স্বার্থেই এখনকার মতো পরীক্ষাগুলি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। চিঠিতে লিসিপ্রিয়া বলেছে, ভারতে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যায় ভারত বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এই অতিমারীর মধ্যে আবার বন্যায় ভেসে গিয়েছে বহু জায়গা। দেশের ১৪টি জেলায় একেবারে বানভাসি অবস্থা। সেখানকার মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক বা ডিগ্রি পরীক্ষাগুলি বাতিল করলেই মঙ্গল হবে। ছাত্রদের কথা ভেবেই এটা সরকারের করা উচিত। হিসেব করে লিসিপ্রিয়া দেখিয়েছেন, যে জেইই মেইনের জন্য নাম রেজিস্টার করেছেন ৮.৫৮ লক্ষ ছাত্র,যা ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে হওয়ার কথা। আবার এনইইটি-র ক্যান্ডিডেট সংখ্যা প্রায় ১৬ লক্ষ, যা ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা। এই এত লক্ষ লক্ষ ছাত্রের হিতের কথা ভেবেই পরীক্ষা আপাতত বন্ধ রাখার আবেদন করা হয়েছে চিঠিতে।

সেরা শিরোনাম

Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Baruipur News : রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget