এক্সপ্লোর

Prashant Kishor : গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর

১৯৯৫ সাল থেকে বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলেই। তাই এই কেন্দ্রটিকে সকলে গেরুয়া শিবিরই বলে থাকেন। তাহলে কি প্রশান্তের হাত ধরে এবার ভাঙতে চলেছে গেরুয়া আধিপত্য?  

 


পাটনা : বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তরতর করে এগিয়ে গেলেন  জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার মতো ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। সোমবার ভোটগণনার প্রথম থেকেই বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে পিছনে ফেলে দিয়েছেন প্রশান্ত । শেষ পাওয়া খবর অনুসারে, প্রথম কয়েক দফা গণনার পরে প্রশান্ত কিশোরের ঝুলিতে এসেছে ৬,২৬৯টি ভোট। তার থেকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহা। তাঁর ঝুলিতে  ৫,১২৪টি ভোট।  দুজনের ভোটের ব্যবধান  ১,১৪৫। দৌড়ে রয়েছেন আরজেডি প্রার্থী রেখা গুপ্তাও। তিনি আপাতত পেয়েছেন  ৮৮৪টি ভোট। প্রাথমিক ট্রেন্ড থেকেই স্পষ্ট টক্করটা মূলত প্রশান্ত কিশোরের সঙ্গে বিজেপি প্রার্থীর। 

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। পাটনার এএন কলেজে কড়া নিরাপত্তায় চলছে গণনা।  ৩১ দফা গণনা হয়ে গিয়েছে।  বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা রয়েছে।

১৯৯৫ সাল থেকে বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলেই। তাই এই কেন্দ্রটিকে সকলে গেরুয়া শিবিরই বলে থাকেন। তাহলে কি প্রশান্তের হাত ধরে এবার ভাঙতে চলেছে গেরুয়া আধিপত্য?  বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভার সাংসদ হওয়ার পরই এই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। তার জন্যই এই উপনির্বাচন। এই বাই-পোল-এ বিজেপি প্রার্থী করেছে যুব নেতা নীরজ কুমার সিনহাকে। অন্যদিকে আরজেডি-র প্রার্থী  রেখা গুপ্তা আগেও ভোটে লড়েছেন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নীতিন নবীনের কাছে  তিনি ভোটে হেরেছিলেন বড় ব্যবধানে। ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধান ছিল তাঁদের ।   

গত ৩০ জুলাই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটদানের হার ছিল ৩৪.৩০ শতাংশ। ২০২৫ সালে এই কেন্দ্র ভোটদানের হার ছিল ৪১.৪৫ শতাংশ । এবার ভোটগণনা শুরুর কয়েক ঘণ্টা আগে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন প্রশান্ত কিশোর। রবিবার গভীর রাতে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, তাঁর দলের কর্মীদের বেআইনিভাবে আটক করা হয়েছে । ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রশান্ত কিশোরের দাবি, আইনশৃঙ্খলার অজুহাতে দেখিয়ে অন্য জেলা থেকে আসা জন সুরাজ পার্টির  কর্মীদের আটক করা হচ্ছিল। সাংবাদিক বৈঠকে তিনি আটক হওয়া কয়েকজনকে হাজিরও করেন।  যদিও ফল ঘোষণার আগে থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন।  প্রশান্ত কিশোর প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিজেপি বিরাট ব্যবধানে হারবে । তবে  এখনও ভোটগণনা চলছে। এখনও ৩১ দফার গণনা হয়েছে। বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে পারে। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget