এক্সপ্লোর

Prashant Kishor : জন সূরযের আর্থিক উৎস জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ, উত্তরে যা জানালেন প্রশান্ত কিশোর ?

Jan Suraaj's Funding : আসন্ন বিহার নির্বাচনে নামতে চলেছে জনসূরয। রাজ্যজুড়ে একটি যাত্রা করেছেন প্রশান্ত কিশোর। যাকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জন সূরযের তহবিল স্বচ্ছ, জানান প্রশান্ত কিশোর
  • কনসালট্যান্ট হিসেবে ২৪১ কোটি টাকা রোজগার করেছেন
  • জিএসটি ও আয়কর বাবদ দিয়েছেন মোট ৫১ কোটি
  • দলীয় অ্যাকাউন্টে ৯৮ কোটি টাকা দেওয়া হয়েছে চেকের মাধ্যমে

পটনা : জন সূরযের তহবিলের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক বিজেপি নেতা। তার জবাব দিলেন প্রশান্ত কিশোর। পার্টির অর্থ-তবিল নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে জানালেন, এনিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় আছে। প্রশান্ত কিশোর বলেন, "জন সূরযের তহবিল একেবারে স্বচ্ছ। আমি কনসালট্যান্ট হিসাবে কাজ করেছি এবং যাদের সঙ্গে কাজ করেছি তাদের কাছে টাকা নিয়েছি। আমি তিন বছরে ২৪১ কোটি টাকা রোজগার করেছি। জিএসটি হিসাবে ৩১ কোটি টাকা দিয়েছি এবং আয়কর দিয়েছি ২০ কোটি টাকা। চেক পেমেন্টের মাধ্যমে ৯৮ কোটি টাকা জন সূরযকে দিয়েছি। দলের অ্যাকাউন্টে সব পেমেন্ট করা হয়েছে চেকের মাধ্যমে। কোনও অন্যায় হয়নি।"

আসন্ন বিহার নির্বাচনে নামতে চলেছে জনসূরয। রাজ্যজুড়ে একটি যাত্রা করেছেন প্রশান্ত কিশোর। যাকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে। প্রশান্ত জানিয়েছেন, তিনি নিজের রাজ্য বিহারের সংস্কারের মিশনে নেমেছেন। তিনি বলেন, "টাকা রোজগার করার জন্য বিহারে আসিনি। আমার যা টাকা আছে তা সরকারের নজরে আছে। আমি ১০ বছর বিহারে থাকব, যতক্ষণ না এই সিস্টেম পাল্টাচ্ছে।"

বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল জন সূরযের তহবিল নিয়ে প্রশ্ন তোলার পর এবং নির্বাচনী কৌশলবিদকে শেল কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহের অভিযোগ করার পর কিশোরের এই মন্তব্য এসেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়সওয়াল বলেছিলেন, "লোকসানে চলা কোম্পানিগুলো কেন কেবল প্রশান্ত কিশোরকেই কোটি কোটি টাকা দেয়? ঠিক যেমন কংগ্রেস শাসনামলে (কেন্দ্রে) প্রতিটি গ্রামবাসী 'কেলেঙ্কারি' শব্দটি জানত, ঠিক তেমনি, প্রশান্ত কিশোরের মাধ্যমে অর্থ পাচার কী তা সকলেই জানবে।"

গত জুলাই মাসে নির্বাচনী প্রচারে বেরিয়ে আহত হন ভোটকুশলী তথা ‘জন সূরয পার্টি’র প্রধান প্রশান্ত কিশোর। পথসভা চলাকালীন একটি গাড়ি সটান ধাক্কা মারে তাঁকে। তাতেই গুরুতর আহত হন প্রশান্ত। তাঁর পাঁজরে চোট লাগে। গাড়ি ধাক্কা মারার পরই যন্ত্রণায় ককিয়ে ওঠেন প্রশান্ত। সঙ্গ সঙ্গে মঞ্চের একদিকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চিকিৎসার জন্য পটনা নিয়ে যাওয়া হয়। (Prashant Kishor)

বিহারের আরায় 'বদলাভ সভা' (পরিবর্তনের ডাক দিয়ে সভা) করছিলেন প্রশান্ত। ওই সভার পাশাপাশি পথসভাও করেন তিনি। ভিড়ের মধ্যে দিয়ে ধাক্কাধাক্কি শুরু হলেও তিনি হেঁটে এগিয়ে যান, সকলের সঙ্গে আলাপচারিতা সারেন। প্রশান্ত যখন হেঁটে যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি। দলের নেতা-কর্মীরা কোনও রকমে তাঁকে ধরে মঞ্চে নিয়ে গিয়ে বসান। সেখানে বুকে ব্যথা হচ্ছে বলে জানান প্রশান্ত। এর পরই প্রশান্তকে নিয়ে পটনা রওনা দেয় একটি গাড়ি। গাড়িতে একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তাঁকে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget