এক্সপ্লোর
জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় বাসন্তীর বিজেপি নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও তৃণমূল দাবি করেছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে এক বিজেপি নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ওই বিজেপি নেতার জমি দখলের চেষ্টা করেন স্থানীয় এক তৃণমূল কর্মী ভগীরথ দাস। বাধা দেওয়ায় তাঁকে ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করা হয়। তাঁদের বাঁচাতে গিয়ে আরও ২ জন আক্রান্ত হন। ওই ব্যক্তি বিজেপি করাতেই এই হামলা বলে অভিযোগ। যদিও তৃণমূল দাবি করেছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















