এক্সপ্লোর

প্রোমোটিং-বিবাদে তাণ্ডব আনন্দপুরে, রাতভর তল্লাশি পুলিশের, থমথমে গোটা এলাকা

গতকাল ভর সন্ধেতে প্রোমোটিং বিবাদে আনন্দপুরে এলোপাথাড়ি গুলি চলে। ঘটনা আনন্দপুরের গুলশন কলোনির। শ্যুটআউটের জেরে আহত হন ২ জন। পুলিশ সূত্রে খবর, বহুতলের উপর থেকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

কলকাতা: প্রোমোটিং-বিবাদে গতকাল আনন্দপুরে তাণ্ডবের পর, আজ থমথমে গোটা এলাকা। রাতভর পশ্চিম চৌবাগা এলাকায় পাড়ায় পাড়ায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহম্মদ সাজিদ ও নাদিম আসরফ নামে দুই দুষ্কৃতীকে। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সিন্ডিকেট-বিবাদ হয়। আর তার  জেরেই গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি। ঘটনা কী? গতকাল ভর সন্ধেতে প্রোমোটিং বিবাদে আনন্দপুরে এলোপাথাড়ি গুলি চলে। ঘটনা আনন্দপুরের গুলশন কলোনির। শ্যুটআউটের জেরে আহত হন ২ জন। পুলিশ সূত্রে খবর, বহুতলের উপর থেকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এলোপাথাড়ি গুলিতে আহত হন ২ জন। তাঁদের নাম শওকত আলি এবং ভজন ভক্ত। ঘটনায় জখম শওকত আলিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভজন ভক্তকে ভর্তি করা হয় এনআরএসে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। আক্রান্তের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই দুষ্কৃতী তাণ্ডব হয়েছে ওই এলাকায়। শুধু তাই নয়, গুলিবিদ্ধরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছেন। যদিও দলীয়-যোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর লেকটাউন থানা এলাকার জিসি ঘোষ রোডে ঘরে ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে আসা পরিচিত এক যুবক, ৩০ ডিসেম্বর রাতে ব্যবসায়ী রাকেশ সিংয়ের বাড়িতে হানা দেন।  রাকেশ দরজা খুলতেই তাঁকে গুলি করা হয়। গুলি লাগে রাকেশের পেটে।  তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মুখে মাস্ক পরে এসেছিলেন। তিনি রাকেশের পূর্ব পরিচিত। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল  পারিবারিক বিবাদের কারণেই ওই ঘটনা ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget