এক্সপ্লোর

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’

PM Task Force : যদিও বিরোধীদের দাবি, আইন সংশোধন করে প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের।

PM Task Force : সোমবার সংসদে পেশ করা হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ (Public Examination Bill)। সংশোধনী বিলে বলা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা। যদিও বিরোধীদের দাবি, আইন সংশোধন করে প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের।

বড় জয় ককরোচ জনতা পার্টির
৩৬ দিনের লড়াইয়ে বড় জয়! জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলনে সফল 'আরশোলা'-পার্টি। ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দায়িত্ব নিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, সোমবার সংসদে পেশ হবে বিল। নাম ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’

কাদের কত বছরের সাজা
সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্নফাঁসের ঘটনায় 
১ দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। 
২ সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা।
৩ ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 
৪ মাসের মধ্যে শেষ করা হবে শুনানি।

এই বিষয়ে কী বলেছেন প্রধানমন্ত্রী
নতুন এই বিলের বিষয়ে আগেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে বন্দি। আমরা ইতিমধ্যেই ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই টাস্ক ফোর্স পরীক্ষা সংস্কারের বিষয়টিতে মনোযোগ দেবে ও তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

কারা থাকছেন প্রধানমন্ত্রীর টাস্ক ফোর্সে
সূত্রের খবর, প্রশ্ন ফাঁশ রোখার পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থার সংস্কারে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানি ছাড়াও থাকছেন,ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ,আইবি-র প্রাক্তন অধিকর্তা তপন ডেকা,আইআইটি চেন্নাই-এর অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।

সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।বিলে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া ও সংগঠিত পরীক্ষা জালিয়াতি-কে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে।অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই, নিটকাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে। 

কী করছেন বিরোধীরা
ন্যাশনাল টেস্টিং এজেন্সির  ৪৭ জন আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। অন্যদিকে, NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে সংসদে জরুরি আলোচনার জন্য তৎপরতা শুরু করেছে ‘ইন্ডি’ জোট। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ সোমবার ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়’ হিসেবে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদে দিনের নির্ধারিত কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব পেশ করেছেন।

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget