এক্সপ্লোর

India Pakistan Conflict: সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা, মোতায়েন ৯টি অ্যান্টি-ড্রোন সিস্টেম

Anti Drone System: ক্যাবিনেট বৈঠক করে বড় মাপের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার।

কলকাতা: জম্মু থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান সীমান্তে পাকিস্তানের হামলা (India Pakistan Conflict)। মাটিতে আছড়ে পড়ার আগে আকাশেই পাক-ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানকে রুখতে এবার আরও সিদ্ধান্তের পথে হাঁটল পঞ্জাব সরকারের মন্ত্রিসভা। ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হচ্ছে ৯টি অ্যান্টি-ড্রোন সিস্টেম। 

মোতায়েন অ্যান্টি-ড্রোন সিস্টেম: ভারতের প্রত্যাঘাতে পাঞ্জাবের হোশিয়ারপুরে সীমান্ত থেকে ১১৭ কিলোমিটার ভিতরে ভেঙে পড়েছে ২টি পাক ক্ষেপণাস্ত্র। এই পরিস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে বড় মাপের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হচ্ছে ৯টি অ্যান্টি-ড্রোন সিস্টেম। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, "আমরা পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করতে প্রস্তুত। পর্যবেক্ষণের জন্য় উন্নতমানের প্রযুক্তির ব্যবহার করা হবে।'' সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য এটা একটা বড় পদক্ষেপ।'' সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিন ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হামলার জেরে কেউ আহত হলে নির্দিষ্ট প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে কন্ট্রোল রুম চালু করেছে সরকার, যার নম্বর হল, 0172-2741803 এবং 0172-2749901. পঞ্জাব পুলিশের ছুটি ইতমধ্যেই বাতিল করেছে সরকার। 

এদিকে হামলার কথা মাথায় রেখে সতর্ক করা হয়েছে নাগরিকদের। বাড়িতেই থাকতে বলা হয়েছে। বারান্দা বা জানলার কাছে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। শহরজুড়ে চলছে নাকা চেকিং। রাস্তায় প্রচুর পুলিশ, গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। চণ্ডীগড় প্রশাসনের তরফে বলা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্ত আলো বন্ধ থাকবে। জ্বলবে না রাস্তার আলো। বাড়িতে এমনভাবে আলো জ্বালাতে হবে, যাতে বাইরে থেকে কোনওমতেই দেখা না যায়।

ভারত-পাক সীমান্তে রাজ্যগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মে পর্যন্ত গুজরাতেও আতসবাজি-ড্রোনে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। রাজস্থানের বারমেঢ়ে কড়া বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। বিকেল ৫টার পর থেকে পুরোপুরি সব বাজার বন্ধের নির্দেশসন্ধে ৬টা - সকাল ৬টা পর্যন্ত রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট। ব্ল্যাকআউটের সময় যানবাহন চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। সামরিক এলাকার ৫ কিলোমিটারের মধ্যে নো এন্ট্রি। অমৃতসরে রাত ৮টা থেকে ব্ল্যাকআউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, চন্ডীগড়, ভূজ, জামনগর, রাজকোটে ১৫ মে পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমান বন্ধ থাকবে। 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget