এক্সপ্লোর

পুরুলিয়ায় কিশোরীকে ছুরি, ‘আমরা যেদিন ক্ষমতায় আসব, সেদিন দুষ্কৃতীরা হয় সেলাম করবে, নাহলে সোজা এনকাউন্টার! বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন

সোমবার পুরুলিয়ার পাড়া থানা এলাকার উদয়পুর গ্রামের ওই কিশোরী টিউশন থেকে ফিরছিল। পরিবারের অভিযোগ, সেসময় পাশের গ্রামের এক যুবক তাঁকে পেছন থেকে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় গ্রামের লোকজন কিশোরীকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করে। এখন আইসিসিইউতে ভর্তি রয়েছে সে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ফের এনকাউন্টারের হুঁশিয়ারি বিজেপি নেতার মুখে। পুরুলিয়ায় এক কিশোরীকে ছুরি মারার ঘটনায় বিজেপি-তৃণমূল চাপানউতোর। ‘আমরা যেদিন ক্ষমতায় আসব, সেদিন এই দুষ্কৃতীরা হয় সেলাম করবে, নাহলে সোজা এনকাউন্টার!’ এবার পুরুলিয়ায় এক কিশোরীর ছুরিকাহত হওয়ার ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর। সোমবার পুরুলিয়ার পাড়া থানা এলাকার উদয়পুর গ্রামের ওই কিশোরী টিউশন থেকে ফিরছিল। পরিবারের অভিযোগ, সেসময় পাশের গ্রামের এক যুবক তাঁকে পেছন থেকে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় গ্রামের লোকজন কিশোরীকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করে। এখন আইসিসিইউতে ভর্তি রয়েছে সে। জখম কিশোরীর মায়ের অভিযোগ, আমার মেয়ে টিউশন থেকে ফিরছিল, ওকে ছুরি মেরেছে, আগেও ওই যুবক মেয়েকে উত্যক্ত করত। এরপরই আহত কিশোরীকে দেখতে হাসপাতালে যায় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি জেলা সভাপতি। বলেন, তৃণমূল দুষ্কৃতীদের প্রশয় দিচ্ছে, ছেলেটিকে চিহ্নিত করা গেলেও গ্রেফতার করা হয়নি, আমরা যেদিন সরকারে আসব, সেদিন এই দুষ্কৃতীরা সেলাম করবে, নাহলে সোজা এনকাউন্টার। পাল্টা তৃণমূল নেতা ও পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের বক্তব্য অবিবেচক, শিক্ষিত ভাবনা নয়, সংবিধান মেনে কাজ করা উচিত, সংবিধানে যে আইন আছে , তাতেই ব্যবস্থা নেওয়া দরকার। এর আগে রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ও বিতর্কিত মন্তব্য করেন। সায়ন্তন গতকালই ‘জেল থেকে বেরলেই অ্যাকসিডেন্ট’ মন্তব্য করেন। রাজু বলেন, তৃণমূলের যত বড় গুন্ডাই হোক, ওই অনুব্রত মণ্ডল হোক স্বপন দেবনাথ, বিকাশ দুবে হয়ে যাবে! ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget