এক্সপ্লোর

PWC Update: আগামী ৫ বছরে ১০ হাজার কাজের সুযোগ, এক হাজার ছশো কোটি বিনিয়োগের ঘোষণা পিডব্লিউসি-র

অতিমারিতে ধুঁকতে থাকা কাজের বাজার চাঙ্গা হবে বলেই প্রত্যাশা

নয়াদিল্লি : করোনার ধাক্কায় ধুঁকতে থাকা কাজের বাজারকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ। যার জেরে, আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই প্রত্যাশা। আর যে কাজের জন্য বিনিয়োগ করা হবে ১ হাজার ৬০০ কোটি টাকা। বুধবার এমনই সুখবর দিয়েছে গ্লোবাল কনসালটেন্সি ফার্ম প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। নতুন বিজনেস স্ট্র্যাটেজি 'দ্য নেক্সট ইকুয়েশন' ঘোষণার মঞ্চে এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে তাদের কর্মী নিয়োগের পরিমাণ পাঁচগুণ বাড়ানোর ভাবনা নিয়েছে বলেই জানিয়েছে পিডব্লিউসি ইন্ডিয়া।

কী এই নতুন বিজনেস স্ট্র্যাটেজি? পিডব্লিউসি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, 'দ্য নেক্সট ইকুয়েশন' আসলে গড়ে তোলা হয়েছে হাজারো ক্লাইন্ট ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে। পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কৃষ্ণ বলেছেন, ভারতের অর্থনীতিতে আরও জোরালো করার স্বপ্ন আমাদের। সেই স্বপ্নকেই বাস্তব রূপ দেওয়ার রূপরেখা এই নতুন স্ট্র্যাটেজি। ভারতের অর্থনৈতিক বাজার যথেষ্ট বড়, তাকে আরও উচ্চতায় পৌঁছে দেওয়ার ভাবনা আমাদের। শুধুমাত্র সংস্থাকেই শক্তিশালী করা নয়, আমাদের আসল লক্ষ্য গোটা দেশের অর্থনীতিকে আরও মজবুত করা।

কীভাবে ভাবনাকে বাস্তব রূপ দেওয়া হয়ে সেটা জানাতে গিয়েই চাকরীপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে পিডব্লিউসি ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ বছরে দেশের অর্থনীতিতে ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে সংস্থার পক্ষ থেকে। আর যার জেরে তৈরি হবে নতুন প্রায় ১০ হাজার কর্মসংস্থান। ডিজিট্যাল, ক্লাউড, সাইবার, অ্যানালেটিক্সের মতো বিভিন্ন বিভাগে হবে কর্মী নিয়োগ। এই মুহূর্তে পিডব্লিউসি ইন্ডিয়ার দেশজুড়ে কর্মী সংখ্যা প্রায় ১৫ হাজার। যা আগামী পাঁচ বছরে বেশ কয়েকগুণ বাড়িয়ে ফেলে একাধিক ক্ষেত্রে নিজেদের শাখা বিস্তার ও সেই সুবাদে দেশের অর্থনীতিকে সাহায্যের রাস্তায় হাঁটতে চাইছে তারা।

গোটা বিশ্বের মোট ১৫৫টি দেশজুড়ে ছড়িয়ে রয়েছে প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। বিশ্বব্যাপী হিসেব করলে গ্লোবাল কনসালটেন্সি ফার্মের মোট কর্মী সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম ! একে অন্যকে 'চোর' বলে কটাক্ষ
অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম ! একে অন্যকে 'চোর' বলে কটাক্ষ
WB Election 2026: সৌগতকে নিয়ে প্রচারে সায়ন্তিকা, সজল ঘোষ বললেন
সৌগতকে নিয়ে প্রচারে সায়ন্তিকা, সজল ঘোষ বললেন " হালকা ডোজে কাজ হয়েছে.." !
WB Election: 'পায়ের তলায় মাটি নেই' ! সজলকে কটাক্ষ সায়ন্তিকার, বরানগরের মহামিছিল থেকে আর কী বার্তা প্রার্থীর ?
'পায়ের তলায় মাটি নেই' ! সজলকে কটাক্ষ সায়ন্তিকার, বরানগরের মহামিছিল থেকে আর কী বার্তা প্রার্থীর ?
News Live Updates: কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও
কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
Brain Power Boosting Tips : স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প, এই সহজ ব্যায়ামগুলি করুন
এই সহজ ব্যায়ামগুলি করুন, স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
Embed widget