এক্সপ্লোর

Rabindranath Birth Anniversary: করোনার জের, জোড়াসাঁকোয় বন্ধ প্রভাতী অনুষ্ঠান

আজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মবার্ষিকী।

কলকাতা: ক্যালেন্ডারেও আজ রবি-বার। আজ ২৫ বৈশাখ। কবিগুরুর ১৬০ তম জন্মবার্ষিকী। প্রতিবার গানে-গল্পে-কবিতায় করোনা আবহে এবার জোড়াসাঁকোয় প্রভাতী অনুষ্ঠান বন্ধ। জন্মকক্ষ ও প্রয়াণ কক্ষে মাল্যদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। জোড়াসাঁকোয় গিয়ে এদিন শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম। 

প্রতি বছর ২৫শে বৈশাখে জোড়াসাঁকোর প্রভাতী অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, তাঁর লেখা পাঠের মাধ্যমে প্রভাতী অনুষ্ঠান হয়ে থাকে। অনেকে তা দেখতেও আসেন। অনেকে আবার এই দিনে কবিগুরুর জন্মকক্ষে গিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। জোড়াসাঁকো বাড়ি খোলা থাকে সাধারণ মানুষের জন্য। তাঁরা ঘুরে দেখতে পারেন। তবে আজকের এই দিনটা অন্যান্য বছরের থেকে একেবারেই আলাদা। করোনা পরিস্থিতিতে এবার সবকিছুই বন্ধ। দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ। বন্ধ রয়েছে প্রদর্শনশালা। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রয়াণ কক্ষ এবং জন্মকক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তবে শ্রদ্ধা জানাতে আসতে পারেন বিশিষ্ট জনেরা।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, "অতিমারীর কারণে গত বছরের থেকে এবছরের পরিস্থিতি আরও খারাপ। তাই এবছর অন্য কোনও অনুষ্ঠান থাকছে না। চিরাচরিত প্রথা অনুযায়ী কবির প্রয়াণ কক্ষ এবং জন্মকক্ষে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু আমাদের যে প্রভাতী অনুষ্ঠান হয়, অর্থাৎ কবির নিজের গানের, রচনার পাঠ এই নৈবেদ্যকে নিয়ে অনুষ্ঠান, তা এই পরিস্থিতিতে বন্ধ রাখতে হচ্ছে।"

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ট্য়ুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।" 

এদিন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “রবীন্দ্র জয়ন্তীতে আমি গুরুদেব ঠাকুরকে প্রণাম জানাই। তাঁর আদর্শ শক্তি ও অনুপ্রেরণা জোগায়। তিনি যে ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা যেন বাস্তবায়িত করতে পারি আমরা।“ 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget