এক্সপ্লোর

Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ

Raghav Chadda : রাজ্য়সভার ওই সাংসদ মোদির প্রধানমন্ত্রী (PM Modi) বিরুদ্ধে কথা বলতে ভয় পান। রাঘবের বিরুদ্ধে সম্মুখ সমরে দল।

Raghav Chadhas attack : আর কোনও রাখঢাক রইল না, এবার দলের সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) বিরুদ্ধে সরাসরি আক্রমণে নামল আম আদমি পার্টি (AAP)। দলের তরফে বলা হয়েছে, সিঙাড়ার মতো সামান্য প্রসঙ্গ তুলে সংসদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। কারণ রাজ্য়সভার ওই সাংসদ মোদির প্রধানমন্ত্রী (PM Modi) বিরুদ্ধে কথা বলতে ভয় পান।  

কোথা থেকে সংঘাতের শুরু
সংসদে রাঘঘকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিতেই শুরু হয় দ্বন্দ্ব। পদ হারা হয়েই পাল্টা একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন আপ এমপি। যেখানে তিনি বলেন, মুখ বন্ধ করানো হলেও আমি এখনও হারিনি। জনগণের সাধারণ প্রসঙ্গে সংসেদে তোলা কি অপরাধ ? রাঘবের এই বার্তাই সংঘাতের আগুনে ঘির ঢালে। যারপরই পাল্টা রাঘবের বিরুদ্ধে বাক্যবান শানায় আপ।

কেন চর্চায় চাড্ডা
মাত্র ৩৭ বছরের রাজ্য়সভার সাংসদ পদে বসে দেশবাসীর সাধারণ প্রসঙ্গ নিয়ে কিছুদিন ধরেই সরব হচ্ছিলেন রাঘব চাড্ডা। কদিন আগেই টেলিকম কোম্পানিগুলির ডেটা চুরির বিষয়টি সংসদে তোলেন তিনি। এর আগে এয়ারপোর্টে সিঙাড়া-চায়ের অত্যধিক দাম নিয়ে সরব হন। অননাইন ফুড ডেলিভারি বয়দের জীবনজ্বালা নিয়ে সরব হওয়ায় সরকারেরও প্রশংসা পান রাঘব। এরপরই খোদ দলের মধ্যেই সমালোচনার সিকার হন তিনি। এবার প্রকাশ্যে বেরিয়ে এল সেই কোন্দল।

রাঘবের বিরুদ্ধে কী বলেছে দল
রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণে নেমেছে দলের মুখপাত্র অনুরাগ ধনড়া। তিনি বলেন, 'বিগত কয়েক বছর ধরে তুমি ভীতু হয়ে পড়েছ রাঘব। মোদির বিরুদ্ধে সরব হতে ভয় পাচ্ছ তুমি। ভয়ের কারণে দেশের আসল প্রসঙ্গগুলি সংসদে তুলছ না তুমি। তোমার আলোচনায় স্থান পাচ্ছে সিঙাড়ার মতো লঘু বিষয়গুলি।' 

এখন দলে কী অবস্থা রাঘবের
৩৭ বছরের রাঘব পঞ্জাবের আম আদমি পার্টির এমপি। অতীতে তাঁকে রাজ্যসভায় দলের ডেপুটি পদ থেকে সরানো হয়। তার জায়গায় বসানো হয়েছে অশোক মিত্তলকে। এরপরই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ভিডিয়ো পোস্ট করেন রাঘব। পাল্টা কেন তাঁকে সরানো হয়েছে, সেই ব্যাখ্যা দেয় আপ। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, দল সংসদে বলার জন্য খুবই সীমিত সময় পায়। সেখানে জাতীয় পর্যায়ের কোনও প্রসঙ্গে তোলাই বাঞ্ছনীয়। দেশকে বাচানোই আমাদের মূল কাজ। সেখানে কেউ এয়াপোর্টে সিঙ্গারা কেন সস্তায় পাওয়া যায় না, তা নিয়ে কথা বলেন , তবে তা গ্রহণযোগ্য নয়।  

তবে কি বিজেপিতে রাঘব ?
রাজধানীর রাজনীতিকদের একাংশ বলছে, রাঘবের বিরুদ্ধে আপের সরাসরি আক্রমণ এখন নতুন করে তার দল ছাড়ার জল্পনা উস্কে দিয়েছে। তিনি দলে থেকেও আপের কাঁটা হয়ে থাকতে পারেন। বর্তমানে রাহুল গাঁধীর নেতৃত্বে একের পর এক রাজ্যে হেরে হয়রান অবস্থা কংগ্রেসের। পাঁচ রাজ্য়ের নির্বাচন নতুন করে কংগ্রেসের ওপর সেভাবে আশা দেখছেন না কেউ। সেখানে বিজেপিতে রাঘব পা বাড়ালে অবাক হওয়ার কিছুই নেই। যদিও এ সবই এখন জল্পনা মাত্র।    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget