এক্সপ্লোর

ইতালি থেকে এসেছেন, রাহুলেরও করোনাভাইরাস পরীক্ষা হওয়া উচিত, বিজেপি এমপি

গতকাল রাহুলও ভারতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর ছড়ানোর পর মোদিকে খোঁচা দিয়ে বলেন, যিনি প্রকৃত অর্থে সত্যিকারের নেতা, তিনি দেশ ও দেশের অর্থনীতিতে এই মারণ ভাইরাসের ফলে তৈরি হতে চলা মহা-বিপর্যয় এড়ানোর দিকে সম্পূর্ণ গুরুত্ব দেবেন।

নয়াদিল্লি: রাহুল গাঁধী ইতালি থেকে এসেছেন বলে তাঁরও করোনাভাইরাস সংক্রান্ত কোয়ারেন্টাইন অর্থাত আলাদা জায়গায় রেখে নমুনা পরীক্ষা প্রক্রিয়ায় সামিল হওয়া উচিত বলে অভিমত জানালেন দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। আজ সংসদের সেন্ট্রাল হলে দেখা যায় রাহুলকে, কংগ্রেস নেতাদের সঙ্গে। বিধুরি সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, রাহুল গাঁধী সম্প্রতি ইতালি থেকে এসেছেন। বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করা হয়েছিল কিনা, জানি না। তিনি যে ওই প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের শিকার হননি, সে ব্যাপারে নিশ্চিত হতে রাহুলেরও মেডিকেল চেক আপ করানো উচিত। করোনাভাইরাস সিরিয়াস চেহারা নিয়েছে, এপর্যন্ত ভারতে ২৮ জনের শরীরে এর সংক্রমণের প্রমাণ মেলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ ব্যাপারে কথা বলেছেন বলেও জানান বিধুরি। গতকাল রাহুলও ভারতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর ছড়ানোর পর মোদিকে খোঁচা দিয়ে বলেন, যিনি প্রকৃত অর্থে সত্যিকারের নেতা, তিনি দেশ ও দেশের অর্থনীতিতে এই মারণ ভাইরাসের ফলে তৈরি হতে চলা মহা-বিপর্যয় এড়ানোর দিকে সম্পূর্ণ গুরুত্ব দেবেন। রাহুল ট্যুইটে আরও লেখেন, প্রতিটি দেশের জীবনেই এমন কিছু মূহূর্ত আসে যখন তার নেতাদের পরীক্ষা হয়ে যায়। করোনাভাইরাস আমাদের জনগণ ও অর্থনীতির সামনে এক মারাত্মক বিপদ বলে মন্তব্য করে নিজের গত ১২ ফেব্রুয়ারির ট্যুইটটি ট্যাগ করে প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও বলেন, আমার কিন্তু ধারণা, সরকার এই বিপদকে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না। সময়মতো ব্যবস্থা নেওয়া কিন্তু জরুরি।

সেরা শিরোনাম

Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Aparupa Poddar Husband Arrest : NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
ABP Ananda Top 10, 30 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 30 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget