এক্সপ্লোর

জোটের মার শেষ রাতে, রাহুলের মঞ্চে বুদ্ধ

কলকাতা: কৌশলগত কারণে সীতারাম ইয়েচুরি এড়িয়ে যেতে পারেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এড়াচ্ছেন না! সব ঠিকঠাক চললে খাস কলকাতায় কংগ্রেস সহ-সভাপতির সঙ্গে এক মঞ্চেই দেখা যাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর-সহ দক্ষিণ কলকাতায় ভোট ৩০ এপ্রিল। তার আগে কাল, বুধবার পার্ক সার্কাস ময়দানে সমাবেশ করতে আসার কথা রাহুলের। বিরোধী জোটের স্বার্থে ওই সভায় বুদ্ধবাবুকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে। প্রথম দিকে গররাজি থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেসের যুবরাজের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে সম্মত হয়েছেন বাম শিবিরের প্রায় অবসৃত সেনাপতি! কংগ্রেসকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট এখন মসৃণ। ভোট-পর্ব যত এগোচ্ছে, জোট শিবিরের আত্মবিশ্বাস তত বাড়ছে। তৃণমূলকে উৎখাত করে রাজ্যে বিকল্প সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে সিপিএম এবং কংগ্রেস নেতারা এখন আশাবাদী। প্রতি বিধানসভা কেন্দ্রেই জোটের তরফে যৌথ মিছিল, সমাবেশ চলছে। স্থানীয় ভিত্তিতে দু’দলের নেতারাই সে সব ঠিক করে নিচ্ছেন। তবু সিপিএম এবং কংগ্রেস নেতারা চাইছিলেন, অন্তত একটি সভায় শীর্ষ নেতাদের হাজির করে ভোটের শেষ পর্বের আগে জোটের বার্তা আরও জোরালো করতে। সেই অঙ্কেই রাহুল ও বুদ্ধবাবুর এক মঞ্চে আগমন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, বুধবার বিকেলে পার্ক সার্কাস ময়দানে রাহুলের পাশে উপস্থিত থাকবেন বুদ্ধবাবু। শ্রীরামপুরে আজ, মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সভায় থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা সিঙ্গুরের প্রার্থী রবীন দেব। অধীরের পাশাপাশিই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য লাগাতার দৌত্য চালিয়ে গিয়েছিলেন, বুদ্ধবাবুর মতো ওজনদার কোনও সিপিএম নেতাকে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পাশে হাজির করাতে। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হওয়ায় তাঁরা খুশি। তাঁদের মতে, ভবানীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ভোটের আগে রাহুল-বুদ্ধের যৌথ সভা জোটের মনোবল আরও বাড়াবে। দলের অন্দরে জোটের প্রবক্তা হলেও এ বারের ভোটে বুদ্ধবাবু প্রচারে বেরোতে প্রথম দিকে রাজি ছিলেন না। দলের একাংশের চাপাচাপিতে কয়েক দিন আগে ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত রোড-শো’য় অবশ্য বেরোতে হয়েছিল তাঁকে। টালিগঞ্জ, যাদবপুর ও কসবার দলীয় প্রার্থীদের নিয়ে সেই রোড-শো’য় জনস্রোত দেখেছিল দক্ষিণ কলকাতা। সিপিএম সূত্রে বলা হচ্ছে, প্রচারে পথে নামলেও এখনও কোনও নির্বাচনী সভা করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত এ বার একটিই সভা করবেন তিনি। এবং সেই সভা হবে রাহুলের সঙ্গেই। যে কারণে ওই দিন লোক জড়ো করতে কংগ্রেসের পাশাপাশিই মুখ্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সিপিএম। আসানসোলে রাহুলের সভায় প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে পাঠিয়ে জোট-বার্তা স্পষ্ট করতে শুরু করেছিল সিপিএম। বসিরহাটে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কলকাতায় স্বয়ং বুদ্ধবাবুকে রেখে সেই প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে আলিমুদ্দিন সূত্রের ব্যাখ্যা। সিপিএমের এক পলিটব্যুরো সদস্যের কথায়, ‘‘এর পরে দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারে ভোট বাকি। যেখানে হারানোর কিছু নেই। রাহুলের সঙ্গে বুদ্ধদা’কে রেখে মানুষের জোট সম্পর্কে একেবারে স্পষ্ট একটা ধারণা তৈরি করে রাখতে চাইছি আমরা।’’ সনিয়া-রাহুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও দলের একাংশের চাপেই তাঁদের মঞ্চ এখনও পর্যন্ত এড়িয়ে চলছেন ইয়েচুরি। সিঙ্গুরে রবিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর নেমে যাওয়ার পরে মঞ্চে উঠেছিলেন তিনি। সিপিএমের সাধারণ সম্পাদক হিসাবে দলের কট্টরপন্থী অংশ এবং কেরল শিবিরের বাধ্যবাধকতা মাথায় রাখতে হচ্ছে তাঁকে। বুদ্ধবাবু সেই তুলনায় দায়হীন! তৃণমূলকে হারানোই তাঁর প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যপূরণে রাহুলের হাত ধরতে তাঁর আপত্তি নেই!

সেরা শিরোনাম

Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরণের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরণের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget