এক্সপ্লোর

বিজেপির কটাক্ষ, রাহুলেরও স্ক্রিনিং হয়েছে, করোনাভাইরাস ধরা পড়েনি, জানাল কংগ্রেস

বিধুরি বলেছিলেন, ইতালি থেকে আসা অনেকেরই মারণ ভাইরাস সংক্রমণ প্রমাণিত হয়েছে। তাই রাহুল গাঁধীরও করোনাভাইরাস পরীক্ষা হওয়া উচিত। মাত্র ৬ দিন আগে তিনি ইতালি থেকে ফিরেছেন।

নয়াদিল্লি: সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। করোনাভাইরাস নিয়ে বিজেপি নিশানা করেছে তাঁকে। তিনিও করোনাভাইরাসে সংক্রামিত কিনা, সন্দেহ, সংশয় প্রকাশ করে তাঁর মেডিকেল চেক আপের দাবি করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। কংগ্রেসের তরফে এই পরিপ্রেক্ষিতে জানানো হল, দেশে ফেরার পর অন্যদের মতো রাহুলের মেডিকেল স্ক্রিনিং করা হয়েছে, প্রাণঘাতী জীবাণু সংক্রমণ তাঁকে স্পর্শ করেনি, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায়নি তাঁর শরীরে। সাম্প্রতিক হিংসায় বিধ্বস্ত উত্তরপূর্ব দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন রাহুল, তখনই তিনি ইতালি থেকে হয়তো করোনাভাইরাস নিয়ে এসেছেন বলে কটাক্ষ করেছিল বিজেপি। বিধুরি বলেছিলেন, ইতালি থেকে আসা অনেকেরই মারণ ভাইরাস সংক্রমণ প্রমাণিত হয়েছে। তাই রাহুল গাঁধীরও করোনাভাইরাস পরীক্ষা হওয়া উচিত। মাত্র ৬ দিন আগে তিনি ইতালি থেকে ফিরেছেন। করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে রাহুলও ট্যুইট করেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনাভাইরাস সঙ্কট ভারত সরকারের নিয়ন্ত্রণে আছে। এ যেন টাইটানিকের ক্যাপ্টেন তাঁর যাত্রীদের এই বলে অভয় দিচ্ছেন, জাহাজ ডুববে না! সময় হয়েছে, সরকার এই সঙ্কট রুখতে অ্যাকশন প্ল্যান প্রকাশ করুক, যার পিছনে পর্যাপ্ত সম্পদের ব্যবস্থাও থাকবে। দেশব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে নারী দিবসের টিজার পোস্ট করার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, দেশ যখন জরুরি পরিস্থিতির মুখোমুখি, তখন সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাঁড়ামো করে ভারতবাসীর সময় নষ্ট করা বন্ধ করুন। প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে সংক্রমণ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। তাইল্য়ান্ড, মালয়েশিয়া ঘুরে আসা দিল্লির এক বাসিন্দা গতকাল সকালে করোনাভাইরাস পজিটিভ প্রমাণিত হন পরীক্ষায়। আগরায় ৬ জন চিহ্নিত হন করোনাভাইরাস হওয়ার সন্দেহে। দিল্লির প্রথম যে ব্য়ক্তির পজিটিভ ধরা পড়ে, তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget