এক্সপ্লোর

Rajasthan Eklingji Temple : মিনি-স্কার্ট নয়, পরা যাবে না বারমুডাও ! ভারতের এই প্রসিদ্ধ মন্দিরে জারি কড়া পোশাকবিধি, মোবাইলেও 'না'

কর্তৃপক্ষের মতে, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এবং দেবস্থানের গুরুত্ব  সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।


মন্দিরে পুজো জিতে গিয়েও ছবি তোলা, ভিডিও করা অনেকেরই অভ্যেস। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাইক-কমেন্টে কুড়িয়ে নেওয়ার প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকতে সবাই সবসময় সাবেকি পোশাক-আসাকও পরেন না। আর এমনিতেও মন্দিরের ভেতর সেলফি তোলার হিড়িক এখন কিছু কম নয়। এতে অনেক সময় বিরক্ত হন মন্দিরে আগত অন্যান্য ভক্তরা। বিরক্তিবোধ করেন মন্দির-প্রশাসনও। এই আবহেই এবার ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ হল।  মন্দির চত্বরে ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও। নিয়মটি জারি করা হয়েছে, রাজস্থানের উদয়পুরের একলিঙ্গজি মন্দিরে।  যদিওকর্তৃপক্ষের এই নির্দেশিকা নিয়ে বিতর্ক জোরদার। অনেকেই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, অনেকে আবার পোশাকের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেছেন।  

মন্দির কর্তৃপক্ষের জারি করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, মিনি স্কার্ট, বারমুডা এবং রাত-পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। কর্তৃপক্ষের মতে, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এবং দেবস্থানের গুরুত্ব  সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এই নির্দেশিকা ব্যানার আকারে শুক্রবার মন্দিরে টাঙিয়েও দেওয়া হয়। 

শুধু পোকাশবিধিই নয়, মোবাইল ব্যবহারেও আনা হয়েছে কড়াকড়ি। পুণ্যার্থীরা মন্দির চত্বরে মোবাইল নিয়েও প্রবেশ করতে পারবেন না। পোষ্য এবং কোনও রকম অস্ত্র নিয়েও মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি নেই। আগে পুণ্যার্থীরা মন্দির দর্শনে গেলে মোবাইল ফোন নিয়ে যেতে পারতেন। তবে ফোন বন্ধ করে নিজেদের কাছে রাখা যেত। তবে মন্দিরের ছবি তোলা আটকানো যেত না। তবে এবার মোবাইল ব্যবহারই বারণ করে দেওয়া হল মন্দিরে।  পুণ্যার্থীদের এই নয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের একটি অংশের আবার দাবি, মন্দিরে ছোট পোশাক পরে এলে অনেকের চোখেই তা ভাল লাগে না। তাই এই নির্দেশ। 

গত বছরের শেষাশেষি থেকেই এরকম নিয়ম লাগু রয়েছে বাংলার তারাপীঠে। সেখানে পূজারি, দর্শনার্থী কেউই মোবাইল ব্যবহার করতে পারেন না ভেতরে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা এবং মা তারার সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাই স্মার্ট ফোন নিয়ে কেউই মন্দিরে ঢুকতে পারেন না। ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। এর আগে উদয়পুরের জগদীশ মন্দিরেও এইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখনও পোশাকবিধি জারি করায় বিতর্ক তৈরি হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে      

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

TMC News: তৃণমূল ভবনের সামনে এসে পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
TMC News: তৃণমূল ভবনের সামনে পুলিশের সঙ্গে কথা Kunal Ghosh-র
Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget