এক্সপ্লোর

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

Congress Defeats BJP In Rajasthan: রাজস্থানে পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ হতে হল বিজেপিকে, দাপট দেখাল কংগ্রেস, কী প্রতিক্রিয়া কংগ্রেস ও বিজেপির ?

শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ হল বিজেপি। দাপট দেখাল কংগ্রেস। রাজ্য় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাঁইত্রিশটা জেলা পরিষদের মধ্যে চব্বিশটাতেই জিতেছে অথবা এগিয়ে রয়েছে কংগ্রেস। মাত্র আটটা জেলা পরিষদে এগিয়ে বা জয়ী হয়েছে বিজেপি। 

আরও পড়ুন, পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
 
রাজ্য়ের ক্ষমতায় বিজেপি।তিন বছর ধরে সরকার চালাচ্ছে তারা। কিন্তু রাজস্থানে পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ হতে হল বিজেপিকে। দাপট দেখাল কংগ্রেস। গণনার শুরু থেকেই দাপট হাত শিবিরের। রাজ্য় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে শুক্রবার সন্ধে পর্যন্ত যতগুলি আসনে গণনা হয়েছে, তার মধ্যে কংগ্রেস এগিয়ে অথবা জিতেছে সাড়ে ৩ হাজারেরও বেশি আসনে তুলনায় বিজেপি অনেক পিছিয়ে। তাদের প্রার্থীরা এগিয়ে অথবা জিতেছেন ২ হাজারের কিছু বেশি আসনে।

নির্দলরা এগিয়ে ৬০০-র বেশি আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা RLP-র প্রার্থীরা এগিয়ে বা জিতেছেন প্রায় ৫০০টি আসনে, বহুজন সমাজ পার্টি ৬০টি আসনে, সিপিএম ৫০টি আসনে এবং আম আদমি পার্টির দখলে পঞ্চায়েত সমিতির মাত্র ২টি আসন। AICC-র সাধারণ সম্পাদক সচিন পাইলট সোশাল মিডিয়ায় লিখেছেন, কংগ্রেসের এই বিপুল জয় আমাদের সকলের দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। জনগণ আমাদের উপর যে আস্থা ও ভরসা রেখেছেন, আগামী দিনে তার মর্যাদা রক্ষা করাই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
 
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সোশাল মিডিয়ায় লিখেছেন, রাজস্থান তার রায়ে জানিয়ে দিয়েছে, আর গ্রামাঞ্চল থেকে উঠে আসা সেই বার্তা অত্যন্ত স্পষ্ট এবং জোরালো!পঞ্চায়েত স্তরের নির্বাচনে কংগ্রেসের বিপুল জয় তৃণমূল স্তরের গণতন্ত্রের জয় এবং বিজেপির ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতির বিরুদ্ধে মানুষের স্পষ্ট প্রত্যাখ্যান।'রাজস্থানের কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্য়মন্ত্রী  অশোক গহলৌত বলেন, 'আমাদের কংগ্রেসের নীতি,তার কার্যক্রম এবং তাদের সিদ্ধান্ত,খাড়গে সাহেব ও রাহুল গান্ধীর নেতৃত্বে যে সংঘর্ষ জারি আছে কেন্দ্রতেও আর রাজ্য়ে আমরা করছি এদের বিরুদ্ধে। যে ফ্য়াসিস লোকজন আছেন, ওনাদের এবং সরকারকে শিক্ষা দিয়েছেন এখানকার জনতা।' 

রাজ্য বিজেপির মুখপাত্র  সায়ন্তন বসু বলেন, ভরাডুবির কী আছে? ৪-৩ হয়েছে তো। এরকম তো বহুবার দেখা গেছে যে, বহু নির্বাচনে পঞ্চায়েত, পুরসভায় বিজেপি হেরে যায়। লোকসভা, বিধানসভায় জিতে যায় বা বিপরীতটাও হয়। লোকসভায় জিতে গেছে, বিধানসভায় হেরে গেছে। বিধানসভায় জিতেছে, লোকসভায় হেরে গেছে। এরকম একাধিকবার ঘটনাগুলো ঘটে।'জেলা পরিষদেও ছবিটা একই। ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৪টিতেই জিতেছে অথবা এগিয়ে রয়েছে কংগ্রেস। মাত্র ৮টা জেলা পরিষদে এগিয়ে বা জয়ী হয়েছে বিজেপি। ৪ জেলা পরিষদ নির্দলদের দখলে।

রাজ্য় নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, জেলা পরিষদের ১ হাজার ২৭৫টি আসনের মধ্যে শুক্রবার সন্ধে পর্যন্ত যতগুলি আসনে গণনা হয়েছে, তার মধ্যেই কংগ্রেস এগিয়ে বা জিতেছে ৬০০-র বেশি আসনে (৬০৮), বিজেপি তার অর্ধেকেরও কম। ৩০১টি আসনে জিতে বা এগিয়ে রয়েছেন তাদের প্রার্থীরা। সিপিএম ও BSP ৬টি করে আসনে এগিয়ে অথবা জয়লাভ করেছে। রাজস্থানে বিধানসভা ভোট ২০২৮ সালে।তার আগে রাজস্থানে পঞ্চায়েত ভোটে এই ভরাডুবি, স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের।

Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget