এক্সপ্লোর

শাহরুখকে দেখতে একসময়ে মন্নতের বাইরে অপেক্ষা করেছেন রাজকুমার রাও

সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ওঁর থেকে অনুপ্রাণিত হয়েই অভিনেতা হতে পেরেছি।

মুম্বই: ভারতের পাশাপাশি গোটা এশিয়া ও ইউরোপ মহাদেশেও তাঁর অনেক ফ্যান। কিন্তু খোদ মুম্বই শহরের অভিনেতাদের মধ্যেও রয়েছেন শাহরুখ খানের অগণিত ভক্ত। আর সেই তালিকার অন্যতম হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে রাজকুমার জানিয়েছেন যে তিনি শাহরুখের কত বড় ভক্ত। জানিয়েছেন একসময় তাঁকে একবার দেখার জন্য মুম্বইয়ে মন্নতের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তিনি। মন্নতের অন্দরে প্রবেশ করে শাহরুখের সঙ্গে নিজের ছবি তুলে একাধিক বার পোস্টও করেছেন এই অভিনেতা।

সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ওঁর থেকে অনুপ্রাণিত হয়েই অভিনেতা হতে পেরেছি। গুরুগ্রামে যখন বড় হয়েছি তখন আমি ওঁর মিমিক্রি করতাম। একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম মুম্বই আসি। তখন আমি শাহরুখ খানের জন্য এতটাই পাগল ছিলাম যে বান্দ্রায় ওঁর বাড়ি মন্নতের বাইরে ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতাম এক ঝলক দেখার জন্য।

রীতিমতো উত্তেজিত রাজকুমার আরও জানান, ‘অভিনেতা হওয়ার পর মন্নতে গিয়েই শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ আমি পেয়েছি। অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। আমার দেখা সেরা চার্মিং মানুষদের মধ্যে যে শাহরুখ অন্যতম, তা বলার অপেক্ষা রাখে না। দেখা করতে আসা কাউকে শাহরুখ এতোটাই গুরুত্বের সঙ্গে আতিথেয়তা করতে থাকেন যে তাতে মুগ্ধ না হয়ে পারা যায় না।‘

রাজকুমার রাও অভিনীত দুটি ছবি ‘লুডো’ আর ‘ছলাং’ এখন মুক্তির অপেক্ষায়। তারই প্রচারে ইন্টারভিউ দিতে বসেছিলেন রাজকুমার। কিন্তু তারই মধ্যে শাহরুখ নিয়ে তাঁর উন্মাদনা এবং শাহরুখ তাঁর অভিনেতা হওয়ার পিছনে কত বড় এক অনুপ্রেরণা তা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire Incident:
"প্রাণ বাঁচাতে শৌচাগারে.." গিয়েও শেষ রক্ষা হল না, ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় !
Kolkata Messi Event: যুবভারতীতে মেসিকাণ্ডের তদন্তে খুলছে ফাইল? বড় ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক
যুবভারতীতে মেসিকাণ্ডের তদন্তে খুলছে ফাইল? বড় ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক
'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
Nisith Pramanik : 'একে একে ঘুঘুর বাসা ভাঙবে, একজনও নিষ্কৃতি পাবেন না', কী প্রসঙ্গে বললেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ?
'একে একে ঘুঘুর বাসা ভাঙবে, একজনও নিষ্কৃতি পাবেন না', কী প্রসঙ্গে বললেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget