এক্সপ্লোর

Lal Krishna Advani: প্রথমে আসতে বারণ, তার পর আমন্ত্রণ, রামমন্দির উদ্বোধনে যাচ্ছেন না আডবানি, জানালেন কারণ

Ram Mandir Inauguration: ৯৬ বছর বয়সি আডবানির অযোধ্যা যাওয়া নিয়ে দোলাচল গোড়া থেকেই।

অযোধ্যা: রামজন্মভূমি আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন তিনি। কিন্তু অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধনে লালকৃষ্ণ আডবানির ( Lal Krishna Advani) যাওয়া নিয়ে ধন্দ ছিলই। প্রথমে তাঁকে অযোধ্যায় আসতে বারণ করা নিয়ে বিতর্ক বাধে। তার পর আমন্ত্রণ যাও বা পৌঁছয়, তাকে মুখরক্ষার চেষ্টা বলে দাগিয়ে দেন আডবানি অনুরাগীরা। তবে সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে দেখা যাবে না লালকৃষ্ণ আডবানিকে। প্রচণ্ড  ঠান্ডার জন্য তিনি অযোধ্যায় মন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। (Ram Mandir Inauguration)

৯৬ বছর বয়সি আডবানির অযোধ্যা যাওয়া নিয়ে দোলাচল গোড়া থেকেই। এর আগে, মন্দির নির্মাণের দায়িত্বে থাকা সংগঠন শ্রী রামমন্দির তীর্থক্ষেত্র জানিয়েছিল, আডবানি এবং তাঁর দীর্ঘদিনের সহযোগী, রামজন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ মুরলি মনোহর জোশীও অযোধ্যা আসবেন না। দুই বর্ষীয়ান নেতার বয়স এবং স্বাস্থ্যের কথাই সেই সময় বলতে শোনা গিয়েছিল তাদের। শেষ পর্যন্ত অযোধ্যা না যাওয়ারই সিদ্ধান্ত নিলেন আডবানি।  

কিন্তু যে ভাবে আডবানি এবং জোশীকে অযোধ্যা আসতে বারণ করা হয়, সেই নিয়ে বিতর্ক বাধে। কারণ রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাইকে গত মাসে বলতে শোনা যায়, "দু'জনেরই বয়স হয়েছে। বয়সের ব্যাপারও আছে। ওঁদের আসতে বারণ করা হচ্ছে। দু'জনে তা মেনেও নিয়েছেন।" এই মন্তব্য নিয়ে বিতর্ক বাধলে, চলতি মাসের শুরুতে বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়, আডবানিকে আমন্ত্রণ জানানো হয়েছে।  আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন আডবানি। অযোধ্যায় মন্দির উদ্বোধনে শামিল হতে চান তিনি। 

আরও পড়ুন: Ram Mandir Inauguration: পাশাপাশি আলিয়া-রণবীর ও ক্যাটরিনা-ভিকি, ছেলেকে নিয়ে অমিতাভ, অযোধ্যায় আয়ুষ্মানও

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অলোক কুমার জানান, অযোধ্যায় যাতে আডবানির কোনও অসুবিধা না হয়, তার জন্য  সবরকমের ব্যবস্থা কার হচ্ছে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবারও সুযোগ থাকবে। জোশীকেও আমন্ত্রণ জানানো হয় অযোধ্যা আসতে। তাঁর আসা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

এর আগে, গত ১২ জানুয়ারি রামমন্দির নিয়ে নিডের অনুভূতি প্রকাশ করেন আডবানি। তাঁর দাবি ছিল, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ হওয়ারই ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই তার বাস্তবায়ন হল। আডবানির লিখিত বিবৃতিতে এই মুহূর্তের ব্যাখ্যায় লেখা হয়, 'রামমন্দির নির্মাণের মাধ্যমে স্বপ্ন সত্যি হল'। আডবানি জানান, ৩৩ বছর আগে রামমন্দির নির্মাণের দাবিতে যে রথযাত্রার সূচনা করেছিলেন তিনি,  তা তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং যুগান্তকারী মুহূর্ত। ওই রথযাত্রার মাধ্যমে ভারতকে নতুন করে আবিষ্কার করেন তিনি। নিজেকেও নতুন করে চিনতে শেখেন।

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। আজই 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এই অনুষ্ঠানে। দেশের তাবড় বিশিষ্ট জনেদের আমন্ত্রণ জানানো হয়েছে মন্দিরের অনুষ্ঠানে। বলিউড তারকা থেকে বিরোধী শিবিরের রাজনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল যদিও জানিয়েছে, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান বিজেপি-র রাজনৈতিক প্রচারমঞ্চে পরিণত হয়েছে। তাই ওই অনুষ্ঠানে যাওয়ার প্রশ্ন ওঠে না।

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget