এক্সপ্লোর

প্রধানমন্ত্রীকে গ্রহ, নক্ষত্রের অবস্থান দেখে ভিত্তিপ্রস্তর স্থাপনে 'শুভ' দিন পাঠাল ট্রাস্ট, রামমন্দির নির্মাণ ৩ বা ৫ আগস্ট থেকে

ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপলকে উদ্ধৃত করেও সংবাদ সংস্থাটি বলেছে, রামমন্দিরের ভিত স্থাপনের জন্য ৩ আর ৫ আগস্টের মধ্যে যে কোনও একটি দিন বাছাইয়ের অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। উনি যে দিনটা ঠিক মনে করবেন, সেদিনই নির্মাণ শুরু হবে।

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরুর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানে আসার জন্য গ্রহ, নক্ষত্রের অবস্থান, গতিবিধি দেখে দুটি ‘শুভ’ দিনের প্রস্তাব পাঠিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। একটি ৩ আগস্ট, অন্যটি ৫ আগস্ট। এর মধ্যে যে দিনটা তিনি বেছে নেবেন, সেদিনই মন্দির তৈরি শুরু হবে। ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে। ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপলকে উদ্ধৃত করেও সংবাদ সংস্থাটি বলেছে, রামমন্দিরের ভিত স্থাপনের জন্য ৩ আর ৫ আগস্টের মধ্যে যে কোনও একটি দিন বাছাইয়ের অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। উনি যে দিনটা ঠিক মনে করবেন, সেদিনই নির্মাণ শুরু হবে। আজই অযোধ্যায় ট্রাস্ট বৈঠকে বসেছিল, বিশেষতঃ নির্মাণ শুরুর দিন স্থির করার জন্য। আগস্টে মন্দির নির্মাণের ভূমিপূজার দিন ঠিক করতে দেরি হচ্ছিল নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে। এদিনের বৈঠকের প্রধান এজেন্ডা ছিল সেটাই। রামমন্দিরের ভিত স্থাপনের জন্য মাটি পরীক্ষাও শুরু হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পট রাই বলেছেন, সয়েল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছে লার্সেন অ্যান্ড টুবরো। ৬০ মিটার নীচে মাটির শক্তি খতিয়ে দেখে তার ভিত্তিতেই মন্দিরের ভিতের নকশা তৈরি হবে। সেই নকশায় নির্ভর করেই ভিত্তি স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভিত তৈরির ইট, পাথরের খুঁটিনাটিও স্থির করেছে ট্রাস্ট। রাই বলেছেন, ঠিক হয়েছে, ইট সরবরাহ করবে সোমপুরা মার্বলস ব্রিকস। লার্সেন অ্যান্ড টুবরো তাদের কাজ করবে, ইট সংক্রান্ত কাজকর্ম করবে সোমপুরা মার্বলস। তারা একযোগে একটা চমত্কার মন্দির তৈরি করবে। মন্দির তৈরির অর্থ সংগ্রহের ব্যাপারে রাই জানান, বর্ষার মরসুম শেষ হলে ট্রাস্ট দেশের ৪ লক্ষ জায়গার ১০ কোটি পরিবারের কাছে যাবে ট্রাস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget