এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতার শাসনকালে গুন্ডারা প্রশাসন চালাচ্ছে !' কটাক্ষ শুভেন্দুর, কেন এই মন্তব্য ?

Election Commission: নির্বাচনী কাজের প্রশিক্ষণে এসে আক্রান্ত হলেন এক ভোটকর্মী। শুভেন্দু বলেন, ' এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই TMC-র সংস্কৃতি'।

নদিয়া:  নির্বাচন একেবারে দোরগোড়ায়। হাতে আর এক মাসও সময় নেই। তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই নির্বাচনী কাজের প্রশিক্ষণে এসে আক্রান্ত হলেন এক ভোটকর্মী। পেশায় তিনি শিক্ষক। শুক্রবার নদিয়ার রানাঘাটে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঘটনার সূত্রপাত ঘটে, প্রশিক্ষণ শুরুর আগে যখন জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দিঘার জগন্নাথ ধাম সংক্রান্ত কিছু ভিডিয়ো দেখানো হচ্ছিল। এর প্রতিবাদ করেন সৈকত। তারপর তাঁর সঙ্গে ঝামেলা শুরু করেন প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মী-আধিকারিকেরা। অভিযোগ, প্রশ্ন তুললেই তাঁকে মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা ও ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, 'মমতার শাসনকালে গুন্ডারা প্রশাসন চালাচ্ছে।' 

তিনি লেখেন, ' নদিয়া জেলার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ-এ একটি ভোটের প্রশিক্ষণ কর্মসূচির সময় শ্রী সৈকত চ্যাটার্জী নামে এক প্রাথমিক শিক্ষককে শুধুমাত্র প্রতিবাদ ও আওয়াজ তোলার সাহস দেখানোর জন্য নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করা হয়। তাঁর অপরাধ ছিল, তিনি ভোটার প্রশিক্ষণ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিজ্ঞাপন প্রদর্শনের বিরোধিতা করেছিলেন। '

শুভেন্দু আরও বলেন, ' এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই TMC-র সংস্কৃতি, যেখানে নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণের সময় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এবং সাংবিধানিকভাবে সঠিক কর্তব্য পালনের জন্য একজন সাধারণ শিক্ষককে মারধর ও হুমকি দেওয়া হয়। '

তৃণমূল সরকারকে কটাক্ষ করে শুভেন্দু আরও বলেন, 'মমতার শাসনকালে গুন্ডারা প্রশাসন চালাচ্ছে।' 'শিক্ষক, ডাক্তার, সাধারণ নাগরিক প্রশ্ন তুললে কেউই নিরাপদ নন।'

শুভেন্দু অধিকারী ভারতের নির্বাচন কমিশনকে এই ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এই গুরুতর ঘটনাটির অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং দোষীরা যাতে যথাযথ শাস্তি পায়, সেই ব্যবস্থাও গ্রহণ করতে হবে বলে জানান। এছাড়াও, হামলা, হুমকি এবং হত্যার চেষ্টার মতো সমস্ত ধারায় অপরাধীদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে বলেও লিখেছেন তিনি। 
 
সেখানে উপস্থিত এক প্রশিক্ষণরত ভোটকর্মী জানান, 'আমরা এক নির্বাচনের কাজ করছি। এর অর্থ আমরা এখন নির্বাচন কমিশনের আওতায়। অথচ আমাদের মতো সাধারণ ভোটকর্মীদের সঙ্গে প্রশাসন বিরোধিতা করা শুরু করেছে। আজ বিডিও সাহেবের উপস্থিতিতে যে ঘটনাটি ঘটল তা নিন্দাজনক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget