এক্সপ্লোর

Ratan Tata Demise: সম্পর্ক ভেঙে গেলেও বন্ধু ছিলেন, রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন, লিখলেন...

Simi Garewal: বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা।

মুম্বই: রতন টাটার প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। কাছ থেকে চিনতেন না যাঁরা, দীর্ঘশ্বাস ফেলছেন তাঁরাও। প্রবীণ শিল্পপতির প্রয়াণে শোকবিহ্বল বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। একসময় রতন টাটার সঙ্গে মনের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। রতন টাটার মৃত্যুর খবরে কিছুতেই ধাতস্থ হতে পারছেন না তিনি। রতন টাটা নেই, একথা মানতেই পারছেন না বলে জানিয়েছেন। (Ratan Tata Demise)

বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বার্ধক্যজনিত সমস্যার জেরে দিন তিনেক আগেই রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হতে শুরু করে। এর পরই বুধবার পৃথিবী থেকে বিদায় নেন রতন টাটা। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই নিজের মনের অবস্থার কথা জানান সিমি। (Simi Garewal)

কিছু বছর আগে সিমির টক শো-তে হাজির হন রতন টাটা। সেখানে ব্যক্তিগত জীবনের নানাদিক তুলে ধরেন তিনি। বুঘধবার রাতে সেই মুহূর্তে, মুখোমুখি বসে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিমি। লেখেন, 'ওরা বলছে তুমি চলে গিয়েছো... তোমাকে হারানোর এই যন্ত্রণা অসহনীয়। খুব কঠিন। বিদায় বন্ধু...'।

শিল্পপতি পরিচয়ে জীবন কাটালেও, সাধারণ মানুষের অভিভাবক হয়ে উঠেছিলেন রতন টাটা। দেশ-বিদেশ থেকে প্রচুর সম্মানও পেয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে একেবারে মাটির কাছাকাছি অবস্থান ছিল তাঁর। যে কারণে লতায়পাতায় সম্পর্ক না হলেও, তাঁকে আপনজন হিসেবে গ্রহণ করেছিলেন দেশের সাধারণ মানুষ। জীবনসঙ্গী না থাকলেও, সাধারণ মানুষই পরিবার হয়ে উঠেছিল তাঁর। 

কিন্তু একাকী জীবন কাটিয়ে দেওয়া নিয়ে কোথাও কি কোনও আক্ষেপ ছিল রতন টাটার মনে? সিমির টক শো-তেই সেই নিয়ে মুখ খুলেছিলেন তিনি। কেন বিয়ে না করে জীবন কাটিয়ে দিলেন জানতে চাইলে বলেন, "পর পর বেশ কিছু ঘটনা যেমন দায়ী, তেমন সময়ও। সেই সময় কাজের মধ্যে ডুবে ছিলাম। সাতপাকে বাঁধা পড়ার উপক্রমও হয়েছিল বেশ কয়েক বার। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।"

জীবনে চার বার প্রেম এসেছিল বলেও জানান রতন টাটা। কখনও কখনও একাকীত্ব বোধ হয় বলেও জানান। তাঁর বক্তব্য ছিল, "স্ত্রী, পরিবার না থাকায় অনেক সময়ই একাকীত্ব বোধ হয়। নিজের পরিবার যদি হতো, খুব মন চায়। আবার কখনও কখনও কারও জন্য উদ্বেগ, দুশ্চিন্তা না থাকার স্বাধীনতাও উপভোগ করি। তবে হ্যাঁ, বাকি সময় একটু একাকী মনে হয় নিজেকে।"

আর একটি সাক্ষাৎকারে রতন জানান, আমেরিকায় একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ওই একই সময় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সেই সময় ইন্দো-চিন যুদ্ধ চলছিল। তাঁর প্রেমিকার পরিবার মেয়েকে এতদূরে পাঠাতে চায়নি। একটা সময় পর সেই সম্পর্ক ভেঙে যায়। রতন টাটার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন খোদ সিমিও। জানান, বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন তাঁরা। পরবর্তীতে রাস্তা আলাদা হয়ে গেলেও, বন্ধুত্ব ভাঙেনি। রতন টাটার মতো মানুষ হয়না বলেও জানান সিমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget