এক্সপ্লোর

‘সম্মান দেয় না, দল ছাড়ছি’, সকালে কান্না, বিকালেই ভোলবদল, বিজেপির মঞ্চ ছাড়লেন ডানকুনির তৃণমূল নেতা!

বৃহস্পতিবার সকালে কৃষ্ণেন্দুবাবু কান্নায় ভেঙে পড়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দল আমাকে সম্মান দেয় না, সেকারণে আমি তৃণমূল ছাড়ছি। আমি দলকে ভালবাসতাম, এমন মন্তব্যও করেন তিনি। তখন তৃণমূল ছাড়ার ঘোষণা করেছিলেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সেইমতো প্রস্তুতিও শুরু করেছিলেন। বিকেলে জনা পঞ্চাশেক অনুগামীকে নিয়ে বিজেপির যোগদান মেলাতেও হাজির হয়েছিলেন তৃণমূল নেতা। মঞ্চেও দেখা যায় তাঁকে। কিন্তু, মাঝপথেই ছন্দপতন! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসার আগেই সভাস্থল ছাড়লেন কৃষ্ণেন্দুবাবু। পিছু নিলেন তাঁর অনুগামীরাও।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সকালে নেওয়া সিদ্ধান্ত নাটকীয় ভাবে বিকালেই বদল করলেন হুগলির ডানকুনির তৃণমূল নেতা তথা দলের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বিজেপিতে যোগ দেবেন বলে গেরুয়া মঞ্চে হাজির থেকেও হঠাৎই সভাস্থল ছাড়লেন। থেকে গেলেন পুরনো দলেই। গেরুয়া শিবিরের দাবি, এখন মত বদলেছেন, তবে পরে তাদের দলেই যোগ দেবেন তিনি। এই নিয়ে শাসক দলের জবাব, ভুল বুঝতে পেরেই সিদ্ধান্ত বদলেছেন। বৃহস্পতিবার সকালে কৃষ্ণেন্দুবাবু কান্নায় ভেঙে পড়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দল আমাকে সম্মান দেয় না, সেকারণে আমি তৃণমূল ছাড়ছি। আমি দলকে ভালবাসতাম, এমন মন্তব্যও করেন তিনি। তখন তৃণমূল ছাড়ার ঘোষণা করেছিলেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সেইমতো প্রস্তুতিও শুরু করেছিলেন। বিকেলে জনা পঞ্চাশেক অনুগামীকে নিয়ে বিজেপির যোগদান মেলাতেও হাজির হয়েছিলেন তৃণমূল নেতা। মঞ্চেও দেখা যায় তাঁকে। কিন্তু, মাঝপথেই ছন্দপতন! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসার আগেই সভাস্থল ছাড়লেন কৃষ্ণেন্দুবাবু। পিছু নিলেন তাঁর অনুগামীরাও। কিন্তু, হঠাৎ কেন মত বদল? তিনি বলেন, আমার দাবি ছিল, কেন আমি বিজেপিতে আসছি, তা বলতে দিতে হবে, কিন্তু জানলাম, আমাকে বলতে দেওয়া হবে না। এখানেও আমার সম্মান নেই, এভাবে বিজেপিতে যেতে চাই না, আজ থেকে রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি। এই প্রসঙ্গে বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে চলে যেতে পারেন। তবে ভবিষ্যতে উনি বিজেপিতেই আসবেন। বিজেপির  চাঁপদানির আহ্বায়ক পরাগ মিত্র বলেন, ব্যক্তিগত কারণে চলে যেতে পারেন। বিজেপি বড় দল, এখানে একজন এসে যদি চলেও যায়,তাতে দলের ক্ষতি হবে না। পরে আবার বিজেপিতে আসবে। ভুল বুঝতে পেরে মত বদল, পাল্টা দাবি করে হুগলি তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না। অনেকেই হয়তো ভুল বুঝতে পেরে চলে যাচ্ছে, বেশিরভাগই তৃণমূলে ফিরে আসবে। সূত্রের খবর, মান ভাঙাতে বিক্ষুব্ধ নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assebly Election 2026: দামামা বেজে গিয়েছে নির্বাচনের, হুড খোলা গাড়িতে শ্রীরামপুরে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দামামা বেজে গিয়েছে নির্বাচনের, হুড খোলা গাড়িতে শ্রীরামপুরে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
West Bengal Election 2026 Live Updates: পশ্চিমবঙ্গে ভোট কবে, ক'দফায় নির্বাচন, রেজাল্ট কবে? ঘোষণা করছে কমিশন
পশ্চিমবঙ্গে ভোট কবে, ক'দফায় নির্বাচন, রেজাল্ট কবে? ঘোষণা করছে কমিশন
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget